ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়ল

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৬, ১১:০০

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের দরপত্র জমার সময় বাড়ানো হয়েছে।। দরপত্র জমার সময় ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত করার কথা জানিয়েছে পেট্রোবাংলা।

বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) সমূহের সাথে সম্প্রতি আলোচনা ও তাদের অনুরোধের প্রেক্ষিতে বিড দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ডাটা প্যাকেজ সহজলভ্যতায় আইওসি কোম্পানিসমূহের বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পাবে মর্মে আাশা করা হচ্ছে।

বাংলাদেশের গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লকের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত ২৪ মে তারিখে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের মূল্য ধরা হয়েছে ৭ হাজার ডলার। সুনির্দিষ্ট কোন ব্লক অথবা পুরো অফশোরের জন্য দর জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী মোঃ শোয়েব।

ইতোমধ্যে টার্কিশ পেট্রোলিয়াম করপোরেশন (টিপিএও), চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশনসহ (সিএনওওসি) ৩টি কোম্পানি দরপত্র কিনেছে।

এর আগে আগে ২০২৪ এর মার্চে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করা হয়। তখন মার্কিন কোম্পানি এক্সোন মবিলসহ ৭টি আন্তর্জাতিক খ্যাতনামা কোম্পানি দরপত্র কিনেছিল, ২টি কোম্পানি পেট্রোবাংলা থেকে ডাটাও কিনেছিল। রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে দরপত্র জমাদান থেকে বিরত থাকে। যে কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয় বিডিং রাউন্ড-২০২৪।

অন্তর্বর্তীকালীন সরকার কারণ উৎঘাটন কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে গভীর সমুদ্র থেকে স্থলভাগ পর্যন্ত পাইপলাইনের খরচ, ডব্লিউপিপিএফ ৫ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করাসহ বেশকিছু সংশোধনী আনা হয়। এছাড়া গ্যাসের দাম ব্রেন্ট ক্রুডের ১০ শতাংশ থেকে বাড়িয়ে গভীর সমুদ্রে ১১ শতাংশ এবং অগভীরে সাড়ে ১০ শতাংশ করা হয়। যা মডেল পিএসসি-২০১৯ এ যথাক্রমে অগভীর ও গভীর সমুদ্রে ৫.৬ ডলার ও ৭.২৫ ডলার স্থির দর ছিল।

আন্তর্জাতিক আদালতে ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সাগর সীমানা বিরোধ নিষ্পত্তির পর সর্বমোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের। সেই সম্ভাবনাময় সাগরাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। একই পথেই হেটেছে অন্তর্বর্তীকালীন সরকারও। যে কারণে অধরাই থেকে গেছে সম্ভাবনাময় জলরাশি। বাংলাদেশের পাশের অংশ থেকে মিয়ানমার দীর্ঘদিন ধরেই গ্যাস উত্তোলন করছে। যে কারণে বাংলাদেশে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা খুবই উজ্জ্বল বিবেচনা করা হয়।

২০০৮ সালে ডিএস-১০ ও ডিএস-১১-এর জন্য আমেরিকান কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়। কনোকো গ্যাসের মূল্যবৃদ্ধিসহ কিছু শর্ত সংশোধনের আবেদন করে। বাংলাদেশ সেই শর্তে সাড়া না দিলে ২০১৪ সালে তারা ছেড়ে চলে যায়। অন্যদিকে অফসোর বিডিং রাউন্ড ২০১২ আওতায় ওএনজিসি ভিদেশ লিমিটেড এসএস-৪ ও এসএস-৯ এর চুক্তি স্বাক্ষর করা হয়।

২০১৭ সালে এসএস-১২ ব্লকের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানি পসকো দাইয়ুর সঙ্গে চুক্তি করে পেট্রোবাংলা। ২০২০ সালে ব্লক ফেল চলে যায় পসকো দাইয়ু। ২০২৪ সালের আগে সর্বশেষ ২০১৬ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর ২০১৯ সালে পিএসসি আপডেট করা হলেও দরপত্র আহ্বান করা হয়নি। কয়েক মাসের কাজ পিএসসি (উৎপাদন ও বন্টন চুক্তি) আপডেট করতেই ৫ বছর সময় পার করে দেয় আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশে গ্যাস সংকট দিনদিন বেড়েই চলছে। পেট্রোবাংলার তথ্যমতে, দেশে ৮টি গ্রাহক শ্রেণিতে দৈনিক অনুমোদিত লোড রয়েছে ৫ হাজার ৩৫৬ মিলিয়ন ঘনফুট, প্রকৃত চাহিদা ধারণা করা হয় ৪ হাজার মিলিয়ন ঘনফুট। দৈশীয় উৎস ১৬২০ মিলিয়ন, আমদানি কমবেশি ১০০০ মিলিয়ে দৈনিক ২৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে, ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ১৪০০ মিলিয়নের মতো। বলা যায় সব ধরণের গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এতে করে স্থবিরতা নেমে এসেছে শিল্পায়নে।

একদিকে যখন দেশীয় গ্যাস ফিল্ডের উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে গ্যাসের চাহিদা। এক সময় ২৮০০ মিলিয়ন উৎপাদন হলেও এখন ১৬২০ মিলিয়নে নেমে এসেছে। এর অন্যতম কারণ বিবেচনা করা হয় তেল-গ্যাস অনুসন্ধানে স্থবিরতাকে। অনুসন্ধানের চেয়ে আমদানিতে মনযোগ বেশি ছিল বিগত সরকারগুলোর।

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য অপেক্ষা করবে সরকার। তবে তারা অংশ না নিলেও

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট

রাশিয়া-কানাডা-সৌদি থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সুযোগ নষ্টের আক্ষেপ শান্তর

নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

বিশ্বজুড়ে অস্থিরতা, স্বস্তির খোঁজে বাংলাদেশ

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়ল

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

হাসপাতালে চুয়েট ভিসি, সুস্থ হয়ে দ্রুত ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

১৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা