ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৯:৪৮

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের ‘নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের মত অহিংস এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় পার্টি।

সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ’ বলে বর্ণনা করে জিএম কাদের বলেন, “ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।”

আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যবহার করেছিল মন্তব্য করে তিনি বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙেচুরে তছনছ করে ফেলেছেন, অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যায় একইভাবে অপব্যবহার করছেন। এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে।

আমার বার্তা/এমই

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প