ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কাদের জন্য নির্বাচন পেছানো হচ্ছে: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৫, ১৭:৫৬
আপডেট  : ০৮ জুন ২০২৫, ১৮:০১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে? কাদের জন্য এ সুবিধা সৃষ্টি করা হচ্ছে? এতে লাভবান কারা হচ্ছে? তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে, তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে।

রোববার দুপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরে তার মেহেদীবাগের বাসভবনে সাংবাদিকদের এ কথাগুলো বলেন। ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। ঐকমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে বিচারকার্য শুরু হয়েছে। বিচার নিজের গতিতে চলবে। কোনো সরকার বিচার চালাবে না। সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে। কেননা, এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না। এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে সম্ভব (নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা) হবে না। ফলে এ সময়ে (এপ্রিলে) নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কী কারণ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে, সে প্রশ্ন তুলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে, তখন একটা বিশেষ সময়ে নির্বাচন হয়। একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এখন নির্বাচিত সরকার নেই। সংসদ নেই। সে ক্ষেত্রে আপনার এটা (নির্বাচনের রোডম্যাপ) করতে হলে সবার ঐকমত্যে ও মতামতের ভিত্তিতে করতে হবে। মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে। সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে, সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন—এটিই এখন প্রশ্ন। এটি কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি?

প্রসঙ্গত, গত ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। তবে বিএনপি আগে থেকেই এ বছর ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।

আমার বার্তা/এল/এমই

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘কেউ যদি ‘পতিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড