ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হবে: পরওয়ার

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৫:০৩
আপডেট  : ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গোলাম পরওয়ার

আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি। এ সময় আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, “অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় আগামী ১১ নভেম্বর ঢাকায় লাখো জনতার উপস্থিতিতে ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হবে। এর আগেই সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা দেশের যেকোনও সংকট মুহূর্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আশা করি তারা বৃহত্তর স্বার্থের বিষয়টি দেখবেন।”

তিনি বলেন, “আমরা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়েছি। তবে উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায়, তিনি উপস্থিত ছিলেন না। তখন তার কার্যালয়ের মহাপরিচালক তার কাছে দিতে অনুরোধ করেন। কিন্তু আমরা এতে রাজি হয়নি। আমরা বলেছি প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কমপক্ষে একজন উপদেষ্টাকে আসতে হবে। তখন শিল্প উপদেষ্টা আদিলুর রহমানকে পাঠান প্রধান উপদেষ্টা। তিনি এসে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি আমাদের ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।”

এর আগে বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে সমবেত হন ৮ দলের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। দুপুর ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছলে পুলিশ যমুনা সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তাদের অনুরোধে শীর্ষ নেতারা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। আর নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়ে অপেক্ষা করেন।

আট দলের পাঁচ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ইসলামী ৮টি দলের মধ্যে রয়েছে- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

আমার বার্তা/এমই

তারেক রহমানের প্রত্যাবর্তনে সব অপশক্তি পরাস্ত হবে: ইশরাক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সব অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিতে

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

অজ্ঞাত পরিচয়ে ‘তৌহিদি মুসলিম জনতা’ নামে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উড়ো চিঠি পাঠিয়ে

নির্বাচনে জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে দুটি শক্তি স্পষ্টভাবে উপস্থিত। একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

ছাত্রশক্তির কর্মসূচি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

বাড়ছে পেঁয়াজ আমদানি, দৈনিক আইপি মিলবে ৫৭৫টি

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: নাসির উদ্দিন

মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাতালিকার এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন: নাসির উদ্দীন

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ