ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ধর্মব্যবসায়ীদের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: আব্দুস সালাম

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৬:৫০

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না।

তিনি বলেন, বিএনপির শাসনামলই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময়।

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকে না যখন ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতি চলে। আমরা স্পষ্ট বলছি- বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে, আর সামনেও বাংলাদেশ সত্যিকার নিরাপদ থাকবে।

তিনি বলেন, বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও প্রতিপক্ষ বিজয়কে ভয় পেয়ে নির্বাচন এড়িয়ে চলছে।

বিএনপির এই উপদেষ্টা বলেন, একটি নির্বাচিত সরকার না এলে আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে না। সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করতেও ব্যর্থ হয়, তাহলে দেশ কোন দিকে যাবে তা অনিশ্চিত, এটা দেশের জন্য শুভ নয়।

তিনি বলেন, আধুনিক সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনলাইন প্রোপাগান্ডা, ভুল তথ্য ছড়ানো এবং সংগঠিত অপপ্রচারের বিরুদ্ধে লড়াই রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করছে।

সাইবার যুদ্ধে বিজয়ী হতে না পারলে রাজপথের লড়াইয়ে পরাজিত হতে হবে। তাই মিথ্যা প্রপোকাণ্ডের বিরুদ্ধে আমাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এটিএম আব্দুল বারী ড্যানি, অধ্যাপক জামাল উদ্দিন রনু, কলামিস্ট জোবায়ের বাবু প্রমুখ।

আমার বার্তা/এমই

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

দেশে শিশুদের হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

বর্তমান সংসদকে একটি ‘ইউনিক সিচুয়েশন’ উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

দেশের ইতিহাসে বারবার জনগণের ভোটাধিকার হরণ ও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের

বিএনপির অঙ্গ সংগঠন: মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন কমিটি

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ‘নতুনত্ব’ আনার পাশাপাশি এগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী