ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে: আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের বেহাল দশা। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিলো লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করারই এদের মূল উদ্দেশ্য ছিলো।

শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মো. মাইনুল ইসলাম প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, এত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখদুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মত সবসময় আপনাদের পাশে থাকবো।

আমার বার্তা/এমই

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

দেশে শিশুদের হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

বর্তমান সংসদকে একটি ‘ইউনিক সিচুয়েশন’ উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

দেশের ইতিহাসে বারবার জনগণের ভোটাধিকার হরণ ও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের

বিএনপির অঙ্গ সংগঠন: মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন কমিটি

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ‘নতুনত্ব’ আনার পাশাপাশি এগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী