ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সকালে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছিল বিএনপি। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়ার কথা। তবে সকাল পৌনে ১০টা পর্যন্তও এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জানান, সকাল ১০টা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে অবতরণের অনুমতি চায়নি বা অবগত করেনি।

বিএনপির মিডিয়া সেল বলছে, এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসেনি। কখন আসবে তারও সুনির্দিষ্ট তথ্য নেই।

এয়ার অ্যাম্বুলেন্স কখন পৌঁছাবে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টাইম-শিডিউল চূড়ান্ত হলে জানাবো। এর আগে গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

এদিকে বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে। অন্যদিকে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আসার শিডিউল চূড়ান্ত হয়নি। তাই আজ খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে ১৪ জন

খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন।

তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালেটসহ কয়েকটি বিষয়ে

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। শুধু সমালোচনার মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান