ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

পুরোনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে: ববি হাজ্জাজ

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ওসমান হাদির ওপর হামলার মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশে অস্থিরতা তৈরি করা এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং দেশের গণতন্ত্র ও আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের ভাষায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম হলেও এখনো সামান্য সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দেশবাসীর একমাত্র করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা।

হামলার পেছনে পুরোনো ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করে এনডিএম চেয়ারম্যান বলেন, এসব শক্তি নতুন কিছু গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে তাদের পেশিশক্তি ও অর্থনৈতিক শক্তির অপব্যবহার করছে। পরিচিত সন্ত্রাসীদের মাধ্যমেই এই হামলা চালানো হয়েছে, যা আগেই প্রতিরোধ করা সম্ভব ছিল। কিন্তু সরকার সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, এই হামলার মাধ্যমে একটি মহল আসন্ন নির্বাচনকে বানচাল করতে চায়। কারা এই অস্থিতিশীলতা থেকে লাভবান হতে পারে, সেটি খুঁজলেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব। এখনই শক্ত অবস্থান না নিলে এই সহিংসতা অন্যদের দিকেও ছড়িয়ে পড়তে পারে।

হামলার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, অভিযুক্ত ব্যক্তির ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কথা সামনে এসেছে। এ ক্ষেত্রে ঘটনাগুলো একই সূত্রে গাঁথা হলে আমি বিস্মিত হব না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, গত ১২–১৪ মাস ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আসছি। ব্যক্তিগতভাবে কাউকে ছোট করছি না। কিন্তু বাস্তবতা হলো এই সংকটময় সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর মতো সক্ষমতা সেখানে দেখা যাচ্ছে না। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। তবে নির্বাচন সামনে থাকায় সেই সময় না থাকলে সেনাবাহিনীকে আরও দৃঢ়ভাবে মাঠে নামাতে হবে। তফসিল ঘোষণার পর একটি নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। বলে মন্তব্য করেন তিনি।

আমার বার্তা/এমই

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালেটসহ কয়েকটি বিষয়ে

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। শুধু সমালোচনার মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা