ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের দায়ে মামলা

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন আচরণবিধি অনুসরণ করে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচনি ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামিরা জেনেশুনে মিথ্যা তথ্য সত্য হিসেবে প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন।

অভিযোগে আরও বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনীনি প্রচারণায় অংশ নেওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনার পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে এবং ইতোমধ্যে হামলাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধী শনাক্তের কাছাকাছি রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এমন পরিস্থিতিতে নিউজ পোর্টালটি এবং এর সহযোগীরা ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে অনলাইন পোর্টালটিতে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। অভিযোগে বলা হয়, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

আমার বার্তা/জেএইচ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ন-সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল

আগে নির্বাচন মানেই ছিল নৌকা ও ধানের শীষের মুখোমুখি লড়াই। তবে এবারের লড়াই কোনো দৃশ্যমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত

২৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল বড় পদক্ষেপ: মার্কিন কর্মকর্তা

নৌবাহিনীর অভিযানে ক্রিস্টালম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল