ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৫:০১

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের কাঁধেই পড়বে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, আমরা যখন স্বাধীনতা অর্জন করি, সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা সাড়ে ৭ কোটি।

মনে রাখতে হবে এরা সবাই ভোটার। এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এ সকল মানুষের কল্যাণ-যে কেউ রাষ্ট্রপরিচালনায় আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চান, সেই প্রয়াসের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, একজন বেকারকে তার জীবন ধারণের সহযোগিতা করেন তিনি, যিনি উপার্জন করেন।

একজন ছাত্র-ছাত্রীকেও লেখাপড়া করানোর দায়িত্ব, যিনি উপার্জন করেন-অর্থাৎ শ্রমজীবী-কর্মজীবী মানুষদের। ফলে জনগণের কল্যাণের প্রয়াসে শ্রমজীবী-কর্মজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধির মূল আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করবে। এ কারণে আমরা আশা করি, শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য দাবি বা আকাঙ্ক্ষাগুলো যে শ্রমিক ইশতেহারে হয়েছে, সেটার প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবো।

সকল রাজনৈতিক দলের প্রতি এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কেউ হয়তো সেটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেটা বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন।

যে যেই অবস্থানে থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই, যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়।

তিনি জানান, বিএনপির শ্রমিক ইশতেহার সব রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন, সহযোগী আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবার পরামর্শ, সমর্থন ও সহযোগিতা আশা করি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির ইশতেহারে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেগুলো দেশের সংবিধান, প্রচলিত শ্রম আইন এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে তিনি দাবি করেন, এখানে এমন কিছু বলা হয়নি, যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বহু বছর, বহু যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করেনি। আমরা আশা করবো, এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা এই দায়িত্ব পাবেন, তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনে উদ্যোগ নেবেন, পালন করবেন।

একটি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয়নি। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন-যেকোনো বিষয়েই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। তাদের অংশগ্রহণ উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তব্যের শেষদিকে নজরুল ইসলাম খান বলেন, আমরা এই এলায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো-জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি ও আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যেন দেশের কল্যাণে, দেশের উন্নয়নে এবং জনগণের কল্যাণে কাজ করে-সেই দায়িত্ব আপনারও।

আমার বার্তা/এমই

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

রাজধানী ঢাকায় দুইদিনে ১৪টি জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার ও পরদিন সোমবার

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ জীবন দিয়েছে, বিগত সরকারের আমলে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে।

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

রোববার ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে আগামীকাল থেকে লাগাতার ধর্মঘট

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

অচল চট্টগ্রাম বন্দর বাঁচান, অর্থনীতি রক্ষা করুন

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ