ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

প্রতীক বরাদ্দের পর কুষ্টিয়াতেও শুরু হয়েছে নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় নির্বাচনি এলাকায় সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

মুফতি আমির হামজা বলেন, আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আমাদের ১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। এতদিন আমরা নির্বাচনের পরিবেশে ছিলাম না। শুধু নামে নির্বাচন হয়েছিল। সুতরাং এই ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। কারণ আমরা যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এই পরিবেশ ফিরে পেলাম, আল্লাহ তায়ালা তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন।

তিনি বলেন, কুরআন থেকে আমরা জেনেছি যারা শাহাদাত বরণ করেন তারা মরেন না। তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আরেক জগতে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘তারা জীবিত তোমরা টের পাওনা।’ আমরা অনুভব করি না তারা জীবিত আছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজারের মতো মানুষ জীবন দিয়েছে। এই মানুষগুলো শাহাদাতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেশতাদের সাথে পুরো জান্নাত পরিভ্রমণ করতে পারে আল্লাহ সেই তৌফিক তাদের দান করুক।

আমির হামজা বলেন, আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, চাঁদাবাজ এবং বৈষম্যহীন করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি। সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা দেশকে নির্যাতন ও অত্যাচারমুক্ত করার জন্য, দেশি-বিদেশি যড়যন্ত্র মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি।

তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা তরুণ ভোটার আছেন প্রায় কোটির মতো। সৎ যোগ্য নিরপেক্ষ মানুষ যারা দেশ ও ইসলামের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করবে এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন। এই দেশের মানুষ এবার একজোট হয়েছে ন্যায় ও ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ।

অন্যদিকে একই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুর তার বাবার কবর জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চেয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করেন। গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।

অপরদিকে বেলা ১১টায় বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর উপজেলার নওপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুষ্টিয়ার চারটি আসনে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৭১২ জন।

আমার বার্তা/এল/এমই

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয়

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান