ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির মধ্য দিয়ে দলটির নির্বাচনী যাত্রা শুরু হয়।

প্রচারণা উদ্বোধনকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিন নেতার সমাধি জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক মুহূর্ত। গণ-অভ্যুত্থানের পর এবং বিগত ১৬ বছর মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন ও গণভোটের দিকে যাচ্ছি, আজ থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার সমাধিকে নির্বাচনী প্রচারণার সূচনাস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সব ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমরা ঢাকা-৮ আসন থেকেই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ করে এবং পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু করছি। শেরেবাংলা এ কে ফজলুল হক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে একটি নতুন বন্দোবস্তের দিকে এগোচ্ছি।

আসন্ন গণভোট ও নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের যাত্রাকে এগিয়ে নিন।

তিনি আরও বলেন, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন। জাতীয় নাগরিক পার্টির সারাদেশে যে ৩০ জন প্রার্থী রয়েছে, তাদেরকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। তারা সংসদে সাধারণ মানুষের কথা, গণ-অভ্যুত্থানের চেতনা, সংস্কার ও সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরবে।

পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি ঢাকা-৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। তিন নেতা ও হাদির কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি শুরু করেন নেতারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর কবর রয়েছে।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।

আমার বার্তা/এমই

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয়

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য

বারবার পদত্যাগের কথা বলা দেশ ধ্বংসের শামিল: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম