ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার: বিএনপি

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমীন

ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি দাবি করে এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল বা অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

ড. তাহেরের বক্তব্য অনুযায়ী, ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে তিনি বলেন—প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে যে তিনটি শর্তে চুক্তি করেছেন, তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন।

এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি নেতা ড. মাহদী আমীন বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করেছেন, তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই।’

ড. মাহদী আমীন বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরির জন্য দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘যদি তাকে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়, তাহলে সেটি অজ্ঞতা। আর যদি জেনেশুনে বলা হয়ে থাকে, তাহলে এটি একটি রাজনৈতিক অপকৌশল। যেটাই হোক, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার।’

বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির মূল দর্শন—সবার আগে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন ও সমাবেশ হয়েছে। এটাই বিএনপির রাজনীতির বাস্তব চিত্র।’

আমার বার্তা/এমই

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায়

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই তার

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিলের আয়োজন করা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা

নিজের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু