ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৫

মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে লাগানো পাকা ধান। দূর থেকে দেখলে মনে হয়, বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ যেন জীবন্ত হয়ে রাজপথে নেমে এসেছে। ভিন্নধর্মী এই সাজে বিএনপির জনসমাবেশে হাজির হয়ে সবার নজর কেড়েছেন কৃষক দলের দুই কর্মী। ব্যতিক্রমী এই উপস্থিতি মুহূর্তেই সমাবেশস্থলে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগের কেন্দ্রে পরিণত হয়।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের ভিড়ে আলাদাভাবে চেনা যাচ্ছিল তাদের।

এই দুই কর্মী হলেন– চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন থেকে আসা নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাদের এই ব্যতিক্রমী লুকে মুগ্ধ হয়ে অনেক নেতাকর্মীকে ছবি ও সেলফি তুলতে ভিড় করতে দেখা যায়। এ সময় তাদের দুজনকে অনবরত ‘লাগ রে লাগা, ধান লাগা’ স্লোগান দিতে দেখা যায়।

মীরসরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি তৌহিদ্দোজা তাদের সঙ্গে সমাবেশে এসেছেন। নগরের সিআরবি এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। বিএনপির প্রতিটি বড় কর্মসূচিতেই এই দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে দেখা যায়।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন ও জনসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ সকাল থেকেই নগরের পলোগ্রাউন্ড মাঠে পায়ে হেঁটে বা মিছিলে করে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। জনসমাবেশস্থল ও এর আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। সাতকানিয়া থেকে আসা দলীয় কর্মী আমির হোসেন বলেন, “তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে।”

দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন। আজ সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে যোগ দেবেন তিনি। চট্টগ্রাম সফর শেষে তার ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে জনসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে (রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন) ভাগ করা হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় তিনি নগরীর লালদীঘি ময়দানের জনসভায় ভাষণ দিয়েছিলেন।

আমার বার্তা/জেইচ

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয়

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য

বারবার পদত্যাগের কথা বলা দেশ ধ্বংসের শামিল: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম