ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে : বরগুনার জামায়াত প্রার্থী

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য ডা. সুলতান আহমদ বলেছেন, তাদের সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁও-১ আসনে আমাদের তরুণ প্রার্থীর সামনে হিমশিম খাচ্ছে। তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনের প্রার্থী। সেখানে আমাদের এক তরুণ ডাক্তার (প্রার্থী), আমার চেয়ে ১৫ বছরের জুনিয়র, তার সঙ্গেও হওয়াটা খুব কঠিন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. সুলতান আহমদ বিএনপির উদ্দেশ্যে বলেন, তাদের মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। এখন তারা কথা পায় না। দশের উন্নয়ন, জাতির উন্নয়ন এবং জাতিকে একতাবদ্ধ রাখার কথা তাদের মনে আসে না। এখন তাদের মাথা ঘোলাটে হয়ে গেছে। স্বাভাবিক বিশ্লেষণে, পর্যবেক্ষণে ও স্বাভাবিক জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে। এমতাবস্থায় তাদের মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে একটা কথা বলেছিলেন আই হ্যাব এ প্ল্যান। আমরা মনে করেছিলাম দেশবাসীর জন্য তিনি অনেক কিছু করবেন। কিন্তু দুই দিন আগে সিলেটে তার প্রথম বক্তৃতায় তিনি অপ্রাসঙ্গিক এমন কিছু কথাবার্তা টেনে এনেছেন, যেটা একজন জাতীয় নেতার পক্ষে শোভা পায় না। আমরা আসা করেছিলাম তিনি দেশবাসীকে একটি আশার বানী শোনাবেন। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করে এমনকি ১৯৭১ সালের কথাবার্তাও তুলেছেন। যেটা আজকে বস্তাপচা হয়ে গিয়েছে। বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে শুধু জামায়াতে ইসলামী নয় এ দেশের অন্য দলের অনেক মানুষ তৎকালীন পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছিল। সেটা ভুল কি শুদ্ধ তা আমাদের জানা নেই। কারণ তখন আমরা ছিলাম না। কিন্ত তিনি (তারেক রহমান) বিএনপির নেতা হয়ে জামায়াতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন।

জনসভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা লক্ষ্য করে থাকবেন, পৃথিবীর অনেক বড় বড় দল, সংস্থা, সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করেন। আমাদের কোনো রকম ভাঙা একটা কেন্দ্রীয় অফিস, সেখানে তাদের বড় বড় গাড়ি নিয়ে আসেন। তাদের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের কথা আমরা বলি, দুনিয়া বলে, দেশবাসী বলে, সেটা জামায়াতে ইসলামীর নেতৃত্বেই সম্ভব।

আমার বার্তা/এল/এমই

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আজ নীলফামারীতে আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন জেলা-উপজেলার নেতাকর্মীরা। তাদের অনেকের মাথায় বিএনপির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

আজ নীলফামারীতে আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬

সাতসকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো সোনার দাম