ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ঢাকা-১৭ আসনে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের গণসংযোগে ভোটারদের ইতিবাচক সাড়া

স্টাফ রিপোর্ট:
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪

ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের রাজনীতি আরও সক্রিয় হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় গনতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ টিমের উদ্যোগে আজ গুলশান থানাধীন ১৮ নং ওয়ার্ডের নর্দ্দা, কালাচাঁদপুর ও বারিধারা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

এই কর্মসূচির নেতৃত্ব দেন টিমের সমন্বয়ক মো: জহিরুল ইসলাম কলিম। প্রচারণাকালে বিএনপির নেতাকর্মীরা সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ রূপরেখা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, ঢাকা-১৭ আসন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। শিক্ষিত মধ্যবিত্ত ও পেশাজীবী শ্রেণির আধিক্যের কারণে এই আসনে ভোটারদের সিদ্ধান্ত নির্ধারণে জাতীয় রাজনীতি, গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো বড় ভূমিকা রাখে। সাম্প্রতিক গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের আকাঙ্ক্ষা ক্রমেই জোরালো হচ্ছে।

প্রচার-প্রচারণাকালে অনেক ভোটার জানান, তারা কার্যকর সংসদ, জবাবদিহিমূলক সরকার এবং ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আগ্রহী। এ কারণে তারা বিকল্প রাজনৈতিক শক্তির দিকে মনোযোগ দিচ্ছেন। বিএনপির মাঠপর্যায়ের এই সক্রিয়তা তাদের কাছে নতুন করে আশার বার্তা পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে মো: জহিরুল ইসলাম কলিম বলেন, “ঢাকা-১৭ আসনের মানুষ সচেতন ও রাজনৈতিকভাবে পরিপক্ব। তারা গণতন্ত্র ও ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। আজকের গণসংযোগে যে সাড়া পেয়েছি, তা আমাদের আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক গণসংযোগ, সংগঠনের সক্রিয়তা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এভাবে যদি অব্যাহত থাকে, তবে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

গনতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ এর প্রচার-প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, মো: মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, মহিদুল ইসলাম খান জাকির, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো: মাহাবুব আলম, মো: আলাউদ্দিন, কমর উদ্দিন, রোজিনা বেগম, রতনা বেগম, আব্দুল আলিম, রবিনসহ সংগঠনের অসংখ্য নেতৃবিন্দ।

আমার বার্তা/জেএইচ

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের