ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। একটি দল নির্বচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই দলটি স্বাধীনতা বিরোধী, এদেরকে বিশ্বাস করা যায় না।’

তিনি বলেন, ‘দলটিকে বাংলাদেশের কোনও মানুষ বিশ্বাস করে না- কারণ এই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদেরকে এই দেশের মানুষ বিশ্বাস করতে পারে না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদেরকে বলতে হয় না, পত্রিকায় দেখলাম- হেফাজতের আমির বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয়। চরমোনাই পীর তাদের জোট থেকে বের হয়ে বললেন, জামায়াতে ইসলামী সবচেয়ে মিথ্যাবাদী দল।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অর্থবহ নির্বাচনের মাধ্যমে আমরা সৃজনশীল ও ইফেক্টিভ একটি সরকার গঠন করতে পারবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছেন তারা জানেন, এই দলটির রগ কাটার অভ্যাস রয়েছে। এ জন্য এই দল থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে।’

এ সময় পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। এর আগে ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন।

এদিকে জনসভা উপলক্ষে উপজেলা ১০টি ইউনিয়নের বিএনপি ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সভাস্থলে অংশ নেন। রবিবার বিকালের জনসভায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও নারী-পুরুষ, শিশু অংশ নেন।

আমার বার্তা/এমই

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন