ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

আমার বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০২
আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র করে নারীবাদের সমালোচনা করে বলেন, নারী অধিকারকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হলেও নারীর প্রকৃত অধিকার প্রতিষ্ঠা হয়নি।

তিনি বলেছেন, নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে কেন্দ্র করে নারীবাদ নামে আলাদা একটি আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নারীবাদ যতটা না নারীর স্বার্থে কাজ করে তারচেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশে নারীবাদের নামে অনেক কাজ হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা ও পরিবার বিষয়ক উপ-কমিটির বৈঠকে এই মন্তব্য করেন।

তিনি বলেন, বহু সংগঠন তৈরি হয়েছে, অনেক সভা-সমিতি হয়েছে। কিন্তু নারীর নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষেত্রে কাজ করতে চায়। নারীর প্রকৃত সম্মান, মর্যাদা ও অধিকার নিয়ে কাজ করতে চায়। সেজন্য চলতি সেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী উইং সক্রিয়ভাবে কাজ করবে।

উপ-কমিটির বৈঠকে দেশব্যাপী সব শাখায় নারী সদস্যদের সক্রিয় করা, ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়াও সভায় ছাত্রী ও মহিলা ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এক মাস আগে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জামায়াতি আদর্শের বিস্তার লাভ করেছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি