ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

আমার বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে থাকা তরুণ ছাত্র-জনতা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তাদের মূল প্রত্যাশা ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ও জামায়াতের মতো প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার বলয়ে প্রবেশ করে সংস্কার থেকে সরে এসেছে, যা হতাশাজনক। এতে রাজনীতিকদের ওপর মানুষের অনাস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি অবিশ্বাস আরও বাড়বে।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির বাইরে থাকা মানুষেরা সীমাহীন সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার সংস্কার। কিন্তু প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতার পরিম-লে প্রবেশের পর সেই লক্ষ্য থেকে সরে এসেছে। এটি দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলোর কারও জন্যই কল্যাণকর হবে না।

বিবৃতিতে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমদের কথাবার্তায় রাজনীতিকদের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। মানুষ এখন মনে করে, রাজনীতিকেরা নিজেদের স্বার্থে মিথ্যা বলেন এবং গণরায়কে উপেক্ষা করেন।

প্রধান বিরোধী দলের ভূমিকাও প্রত্যাশিত মানের নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরোধিতা কেবল মৌখিক বিরোধিতা বলেই মনে হচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা ও রাজনৈতিক দলগুলোর প্রতি বিশ্বাস কমে যাওয়া উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনো সময় আছে। তাই তিনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এক মাস আগে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জামায়াতি আদর্শের বিস্তার লাভ করেছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী