ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

কাতারের কাটারা কালচার ভিলেজে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক:
০৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৩

বাংলাদেশ ও কাতারের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কর্তৃক কাতারের বিখ্যাত কাটারা কালচার ভিলেজের গ্যালারিতে বাংলাদেশি শিল্পীর একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।

দোহার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানায়, বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের প্রায় ৫০টি চিত্রকর্ম নিয়ে জানুয়ারির ১-৭ পর্যন্ত চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।

১ জানুয়ারি সন্ধ্যায় কাটারা কালচার ভিলেজের গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটারা কালচার ভিলেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল ডোসারী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান শেখা মোহাম্মেদ আব্দুল্লাহ আল সুলাইতি, কাতারে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত ছিলেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাটারা কালচার ভি‌লেজের ডেপুটি মহাপরিচালক সাইফ সাদ আল ডোসারীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্ভোধন করেন।

শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্যে তার চিত্রকর্ম সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করেন এবং তার একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে তাকে সম্মানিত করায় বাংলাদেশ দূতাবাস ও কাটারা কালচার ভিলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার গ্রামাঞ্চলের একটি সাধারণ বাড়িকে অস্থায়ী আশ্রয় ও ট্রানজিট কেন্দ্র বানিয়ে দীর্ঘদিন ধরে মানবপাচারের ব্যবসা

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

মালদ্বীপে বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক

ভাসানচর হাতিয়ার নয় সন্দ্বীপের, ক্ষোভে ফুঁসছেন নোয়াখালীবাসী

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপিতে যোগ দিলেন জেপির ছয় শতাধিক নেতাকর্মী