ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মায়ামিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি জানায়, ‘টেকসই উন্নয়নের জন্য ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা হয়।

এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্থানীয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি আমন্ত্রিত অতিথি, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মায়ামির বাংলাদেশি শিক্ষক, ছাত্রছাত্রী এবং ফ্লোরিডাস্থ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনের কার্যক্রম শুরু হয় কনস্যুলেট প্রাঙ্গণে সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে, জাতীয় সংগীতের সঙ্গে কনসাল জেনারেলের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। বিকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সঙ্গে কনস্যুলেটে স্থাপিত শহিদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদ এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা পর্বে অংশ নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বি এম গোলাম কিবরিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট সম্পর্কে তুলে ধরেন। মায়ামি ডেড কলেজের ইন্টারন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস সামিলা সসিক মাতৃভাষা শিক্ষার গুরুত্ব এবং একটি টেকসই সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়নে মাতৃভাষার প্রয়োজনীয়তার ওপরে আলোকপাত করেন।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহায়তা কামনা করেন। এছাড়া, তিনি আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে জানানোর জন্য তাদের পিতামাতাদের অনুরোধ করেন।

আমার বার্তা/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের