ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৫, ১৬:৩৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় দেশটির ফ্রি স্ট্রিট প্রভিন্সের ভেপেনার শহরে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমউল্ল্যাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামরুল প্রায় ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দুই ভাই তিন বোনের মধ্যে কামরুল মেজো। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করেন তিনি। পরে নিজেই দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী দোকানে ঢুকে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা সব নিয়ে যায় এক পর্যায়ে আরো বেশি টাকার জন্য কামরুলের দোকানের সামনে থাকা গাড়ির কাছে তাকে নিয়ে যায়, গাড়ি চেক করে কিছু না পেয়ে কামরুলের পেটে গুলি করে তাকে সেখানে ফেলে চলে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুলের ভাই কামরুজ্জামান বলেন, আমার ভাই দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকা প্রবাসী। এই বছর আমার ভাই দেশে আসবে বিয়ে করবে আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখতেছিলাম। কি থেকে কি হয়ে গেল।

মা ফেরদৌস আরা বেগম ছেলের শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, লোকমুখে নিহতের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আমার বার্তা/জেএইচ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী