ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মালদ্বীপ হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা সাড়া ফেলেছে

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৫, ১৬:০৫

মালদ্বীপের রাজধানী মালের অদূরে লামু-গান আইল্যান্ডে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে (২৩ মে) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প পরিচালনা করা হয়।

এসময় ওই আইল্যান্ডে কর্মরত প্রায় ৬০ জন বাংলাদেশি নাগরিককে ই-পাসপোর্ট এবং এমআরপির এনরোলমেন্টসহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড দেওয়া হয়।

কর্মব্যস্ততার পাশাপাশি দূরত্বের কারণে মালের অফিস থেকে দূতাবাসের সেবা গ্রহণ করতে নানা জটিলতায় পড়তে হয় মালদ্বীপ প্রবাসীদের। সে বিবেচনায় স্বল্প সময়ে ই-পাসপোর্টের সুবিধা পেতে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এরই অংশ হিসেবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে জনবহুল বিভিন্ন দ্বীপে ছুটে যাচ্ছে হাইকমিশনের ভ্রাম্যমাণ টিম।

মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা খুব সহজে রাজধানী মালে না এসেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন আইল্যান্ডে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছেন লাখের অধিক। পাসপোর্ট নবায়নসহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। যার ফলে তারা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারছেন না। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে দূতাবাসের চালু করা ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের নথি যাচাই, সবচেয়ে বেশি বাংলাদেশিদের

গত ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ১৪৭টি অভিযানে মোট ৭ হাজার ১৫৪ জন

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য এক বড় দুঃসংবাদ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি