ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের নথি যাচাই, সবচেয়ে বেশি বাংলাদেশিদের

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩

গত ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ১৪৭টি অভিযানে মোট ৭ হাজার ১৫৪ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই-বাছাই করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিযানে সবচেয়ে বেশি, ৩ হাজার ৩৫৪ জন বাংলাদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়েছে।

‘অপারেশন পান্তাউ’-এর আওতায় পরিচালিত এই অভিযানে অংশ নেন ২২২ জন এনফোর্সমেন্ট অফিসার। অভিবাসন বিভাগ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

বিভাগটি জানায়, মূলত বিদেশিদের আইনি মর্যাদা পর্যবেক্ষণ, বৈধ ভ্রমণ নথি যাচাই এবং অভিবাসন আইন যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, গোয়েন্দা তথ্য ও ঝুঁকি মূলক বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতা ও পেশাদারত্বের সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়েছে। এ ছাড়া মিয়ানমারের ৭৮২ জন, ইন্দোনেশিয়ার ৭৭৯ জন, পাকিস্তানের ৫১৪ জন, নেপালের ৪৭৮ জন, ভারতের ৩৪০, থাইল্যান্ডের ১৬৯, ফিলিপাইনের ১৫৭, চীনের ১২১ এবং ব্রুনাইয়ের ১০৫ জন নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ উল্লেখ করেছে, উৎসবের মৌসুম হওয়ায় স্থানীয় সংস্কৃতি ও জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে একটি পরিমিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে জনাকীর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়।

বিভাগটি স্পষ্ট করেছে যে, অভিবাসন আইন সমুন্নত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র : নিউ স্ট্রেইট টাইমস।

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক

ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে