ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৫, ১৪:৩৬

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সোমবার (৩০ জুন) থেকে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটার নিবন্ধন কার্যক্রম এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

শনিবার (২৮ জুন) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ জুন) থেকে নম্বর ৮, লরং ইয়াপ কোয়ান সেং ৫০৪৫০, কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন থেকে বাংলাদেশি প্রবাসীদের নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বিধায় সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকলকে সরাসরি দূতাবাস হতে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

একই সাথে বিগত সময়ে যারা এনআইডির জন্য আবেদন করেছিলেন তারা [email protected] তে ইমেইলে যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট নিতে পারবেন। এছাড়া দূতাবাসের এনআইডি কাউন্টার হতে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে, তারা তা সংগ্রহ করতে পারবেন।

ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র:

ক। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ক)

খ। মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট

গ। অনলাইন জন্ম নিবন্ধন সনদ

ঘ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

ঙ। হিসাব নং-564427560878, NID Services of Bangladesh High Commission, May Bank অনুকূলে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের মূল রশিদ

চ। নাগরিকত্ব সনদ (মেয়র /কাউন্সিলর/ চেয়ারম্যান/ ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও) ছ। পিতা-মাতার NID/মৃত্যু নিবন্ধন বা সনদ

জ। শিক্ষা সনদ-পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ঝ। বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা, স্বামী/স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)

ঞ। ভোটার এলাকা ঠিকানার ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/হোল্ডিং ট্যাক্স রশিদ)

উপরোল্লিখিত দলিলাদি বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান আবশ্যক। অন্যান্য দলিলাদি সংগ্রহে থাকলে নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। না থাকলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা উপজেলা/থানা নির্বাচন অফিসার এর নিকট প্রদান করতে হবে।

আমার বার্তা/এল/এমই

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা