ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে হারলেও শক্ত অবস্থানে পিএস

আমার বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৯

পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে সোশ্যালিস্ট পার্টি (পিএস)। গত ১২ আগস্ট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। ৩০৮টি মিউনিসিপ্যাল (পৌরসভা) ও ৩ হাজার ৯১টি ফ্রেগেসিয়া (উপ-পৌরসভা) জুড়ে অনুষ্ঠিত এ ভোটে অভিবাসীবান্ধব দল সোশ্যালিস্ট পার্টি বড় জয় পায়।

নির্বাচনের ফলে ৩০৮টি পৌরসভার মধ্যে পিএস জয় পেয়েছে ১২৮টিতে, আর ডানপন্থি সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি) জোট পেয়েছে ১৩৬টি। জাতীয় নির্বাচনে ভরাডুবির পর এ ফল সোশ্যালিস্ট পার্টির জন্য পুনরুত্থানের ইঙ্গিত দিয়েছে। দলটি সবসময় পর্তুগালে বসবাসরত অভিবাসীদের স্বার্থে কাজ করে আসছে, যার কারণে তাদের ‘অভিবাসীবান্ধব’ দল হিসেবে অভিহিত করা হয়।

তবে এবারের নির্বাচনে পিএস শক্তিশালী অবস্থানে থাকলেও পিএসডি ২০১৩ সালের পর আবারও ন্যাশনাল মিউনিসিপ্যাল কমিটির নেতৃত্বে ফিরেছে। এটি দলটির জন্য একটি বড় রাজনৈতিক পুনরাগমন।

কট্টর ডানপন্থি দল শেগা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও প্রথমবারের মতো তিনটি মিউনিসিপ্যাল জয় করেছে। নির্বাচনের ফল অনুযায়ী, পিএসডি ১৩৬টি পৌরসভা দখল করেছে, যা ২০০৯ সালের পর তাদের সবচেয়ে বড় স্থানীয় নির্বাচনী সাফল্য। দলটি রাজধানী লিসবনসহ পোর্তো, সিন্ত্রা, কাসকাইস ও গাইয়া—এই পাঁচটি বৃহত্তম পৌরসভাতেও জয় পেয়েছে।

নির্বাচন-পরবর্তী বিশ্লেষণে সোমবার পর্তুগালের প্রধান সংবাদপত্রগুলো জানিয়েছে, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এডি) আরও শক্ত অবস্থানে গেছে। একই সঙ্গে দুই প্রধান দল—পিএসডি ও পিএস—স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও তাদের প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

আমার বার্তা/জেএইচ

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু