ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

কুয়েতে গৃহকর্মী নিয়োগের নামে মানব পাচারের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫০

কুয়েতে গৃহকর্মী (খাদেম) নেয়ার নামে মানব পাচার ও প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রেসিডেন্সি গোয়েন্দাদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত ওই প্রতিষ্ঠান কুয়েতি নাগরিকের নামে গৃহকর্মী নিয়োগ দেখিয়ে বিদেশ থেকে কর্মী আনত এবং কুয়েতে পৌঁছানোর তাদের অন্যত্র স্থানান্তর করে দিত। এ প্রক্রিয়ায় প্রতি গৃহকর্মীর জন্য ১,২০০ থেকে ১,৩০০ কুয়েতি দিনার পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো যা সরকারি নির্ধারিত সীমার চেয়ে বেশি।

তদন্তে আরও জানা যায়, গৃহকর্মী বদলানোর কাজে সহযোগিতাকারীদের ৫০ থেকে ১০০ দিনার করে ভাগ দেয়া হতো। মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

তথ্যমতে কুয়েতে বর্তমানে ৭০০০০০ এরও বেশি গৃহকর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই এশীয় দেশগুলোর নাগরিক। দেশের মোট প্রবাসী জনগোষ্ঠীর এক-পঞ্চমাংশ এ খাতে নিয়োজিত। ফলে গৃহকর্মী নিয়োগ খাতে দুর্নীতি বা মানবাধিকারের লঙ্ঘন সরকার বিশেষ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।

অন্যদিকে দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) মঙ্গলবার জানায়, সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় ২৪ জন সরকারি কর্মকর্তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তাদের অক্টোবরের মধ্যে বিবরণী জমা দেয়ার কথা ছিল।

গত কয়েক মাসে এ ধরনের অভিযোগে শত শত বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি দমন আইনে মন্ত্রী, উচ্চপদস্থ আমলা, রাষ্ট্রীয় কোম্পানির চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের দায়িত্ব গ্রহণের পর এবং অবসরে যাওয়ার আগে সম্পদ বিবরণী দাখিল বাধ্যতামূলক।

এদিকে, সাম্প্রতিক সময়ে কুয়েত সরকার মানব পাচার, ভিসা বাণিজ্য, মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে। দেশে বিদেশে অপরাধী চক্র সক্রিয় থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বিভিন্ন অফিস, বাসা, দোকানপাট, রাস্তাঘাট, কৃষি ফার্ম সর্বত্র অভিযান চলছে। দেশটির আইনে এক নিয়োগদাতার ইকামা নিয়ে অন্যত্র কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অনুমতি ছাড়া মালিকের ঘর বাদে অন্য কোথাও রাতযাপন করাও আইনবিরোধী।

অন্যদিকে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসী অভিযোগ করেছেন, ‘ফ্রি ভিসা’ বা ২০ নম্বর (খাদেম) ১৮ নম্বর (শ্রমিক) ভিসার নামে ৮–১০ লাখ টাকা পর্যন্ত খরচ করে কুয়েতে আসছেন।

অথচ বাস্তবে ‘ফ্রি ভিসা’ বলে কিছু নেই। ফলে অনেকেই প্রতারণার শিকার হয়ে চাকরি হারানো, গ্রেফতার বা নির্বাসনের ঝুঁকিতে পড়ছেন। এই প্রতারণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন অপরাধে মোট ৩৪,১৪৩ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। এদের মধ্যে বসবাসের আইন ভঙ্গ, অপরাধমূলক কার্যক্রম, নৈতিক অপরাধ এবং জননিরাপত্তা বিঘ্নকারী আচরণের অভিযোগ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের স্থিতিশীলতা ও জনস্বার্থের বিরুদ্ধে কোনো কাজের ক্ষেত্রে কুয়েতি নাগরিক বা প্রবাসী কাউকেই ছাড় দেয়া হবে না। কুয়েতে মানব পাচার, ভিসা বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রতিক কঠোর অবস্থান প্রবাসী শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত মন্ত্রণালয়ের।

আমার বার্তা/এল/এমই

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য এক বড় দুঃসংবাদ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের জুবিলি রুমে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপিত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী