ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী আটক

আমার বার্তা অনলাইন:
২১ নভেম্বর ২০২৫, ১০:০০
অভিবাসীদের কাগজপত্র যাচাই করেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির সবুজ চা বাগান ঘেরা পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে পালাতেও পারেননি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে একমাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যে জানতে পারি– এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আগমন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জন অভিবাসনপ্রত্যাশীর কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে। যার মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই।

আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছেন। আটক সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় মালয়েশিয়ায় মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

আমার বার্তা/এমই

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য এক বড় দুঃসংবাদ

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের জুবিলি রুমে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপিত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী