ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

অপহরণের পর সৌদিতে প্রবাসীকে খুন

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

লক্ষ্মীপুরে হত্যা মামলার তদন্তের স্বার্থে দাফনের প্রায় দুই মাস পর মহসিন কবির নামের এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এর আগে সৌদি আরবে তাকে অপহরণের পর হত্যার অভিযোগে মামলার দায়ের করা হয়েছে। মৃত মহসিন সদর মতলবপুর গ্রামের মাওলানা মো. নুরুল্লাহ’র ছেলে।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের উপস্থিত ছিলেন।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ ডিসেম্বর মহসিন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরির উদ্দেশে সৌদি আরব যান। সেখানে তার মালিক মোরশেদ আলমের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। দীর্ঘদিন তাদের দ্বন্দ্ব চলে। এর মধ্যেই চলতি বছরের ১৭ আগস্ট মহসিন সেখানে অপহরণের শিকার হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল। ঘটনার কয়েকদিন পর তার মরদেহ উদ্ধার করে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন প্রক্রিয়া শেষে গত ২ সেপ্টেম্বর মরদেহ দেশে আসে। মরদেহ গ্রহণের সময়ই পরিবার সন্দেহ করে মহসিনের মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করে পরিবার। পরে ২২ অক্টোবর নিহতের স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে মোরশেদ আলমসহ ৪ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মোরশেদ সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি এলাকার বলের বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন- মোরশেদের স্ত্রী রোকসানা আক্তার, আত্মীয় মো. হাছিব, মো. রায়হান। তারা হাসন্দি এলাকার বাসিন্দা।

প্রতিবেশী আবু সাঈদ বলেন, মহসিন যার কাছে সৌদি গেছে সেই তাকে অপহরণ করে অন্যদের দিয়ে হত্যা করিয়েছে। তার স্বাভাবিক মৃত্যুর যে ময়নাতদন্ত দিয়েছে তাতে আমাদের সন্দেহ হয়েছে। পরিবারের লোকজন, সৌদিতে থাকা স্বজন ও বাংলাদেশ দূতাবাসকে না জানিয়েই দেশে মরদেহ পাঠিয়ে দিয়েছে। এজন্য আমাদের সন্দেহ মোরশেদই খুনি। এজন্য আমরা মামলা করিয়েছি।

আমার বার্তা/এল/এমই

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা