ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৮:৫১

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা রহমান লিনু। সাবেক টেবিল টেনিস তারকা লিনু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম কিংবদন্তি।

জোবেরা রহমান লিনু ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণ করছেন। লিনু সিডনি, মেলবোর্ন, পার্থ ঘুরে এখন নিউজিল্যান্ড। এই প্রতিবেদক নারী এশিয়া কাপ কাভার করতে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। প্রতিবেদকের কাছেই প্রথম নিউজিল্যান্ডে থেকে সুখবর পেয়েছেন লিনু, 'আমি সত্যিই স্বাধীনতা পদক পেয়েছি! আমি এখন নিউজিল্যান্ডে, আনুষ্ঠানিকভাবে শুনিনি।'

বাংলাদেশ সরকার আজ বিকেলে এই বছরের স্বাধীনতা পদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেই প্রজ্ঞাপন লিনুকে দেয়া হলে তিনি বলেন, 'সত্যি আমি অভিভূত। দেশের সর্বোচ্চ পদক আমি পাচ্ছি। এই আনন্দ-অনুভূতি ভাষা হারিয়ে ফেলছি। বাকি জীবন ক্রীড়াঙ্গন ও দেশের জন্য কাজ করে যাব।'

জোবেরা রহমান লিনু সত্তর দশক থেকে বাংলাদেশের টেবিল টেনিসে যুক্ত। তিনি একটানা ১৬ বার জাতীয় নারী চ্যাম্পিয়ন হয়েছেন৷ এজন্য বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন। খেলা ছাড়ার পর টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।

স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি। আশি-নব্বইয়ের দশকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য নিয়াজ মোর্শেদ, সাঁতারু মোশাররফ, ফুটবলার কাজী সালাউদ্দিন, জাকারিয়া পিন্টুসহ আরো অনেকে পেয়েছেন। প্রায় দুই দশক বন্ধ থাকার বছর তিনেক আগে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান এই পদক পান। এরপর সাবেক দ্রুততম মানবী ফিরোজা খাতুন এই পুরস্কার পান ৷ গত বছর ক্রীড়াঙ্গনের কেউ পায়নি এই স্বীকৃতি৷ এক বছর পর এবার পেলেন লিনু। ফিরোজা, লিনু স্বীকৃতি পেলেও তাদের অগ্রজ সুফিয়া খাতুন, রাণী হামিদ, কামরুন নাহার ডানারা অবশ্য এখনো এই পুরস্কার পাননি।

আমার বার্তা/এমই

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান