ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে?

আমার বার্তা অনলাইন
০৬ মে ২০২৫, ১৪:৫৩

ইসলামি আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর (যদি অনাদায়ী থাকে) ও মিরাস বা পরিত্যাক্ত সম্পদের নির্ধারিত অংশ পাওয়ার হকদার হয়। বিয়ের সময় ধার্যকৃত মোহর পরিশোধ করা না হয়ে থাকলে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ বণ্টনের আগেই তা থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। এ ছাড়া স্বামীর অন্যান্য ঋণ থাকলে সেগুলো আদায় করতে হবে। মোহর ও ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে।

মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকলে তার স্ত্রী তার রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ পাবে। আর সন্তানা-সন্ততি না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। কোরআনে আল্লাহ বলেন,

لَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ اِنۡ لَّمۡ یَكُنۡ لَّكُمۡ وَلَدٌ ۚ فَاِنۡ كَانَ لَكُمۡ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ تُوۡصُوۡنَ بِهَاۤ اَوۡ دَیۡنٍ

স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের একভাগ, যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছে তা থেকে। তোমরা যে অসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। (সুরা নিসা: ১২)

আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে, স্বামীর মিরাস পাওয়ার জন্য তার মৃত্যুর পর অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া শর্ত। অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে স্ত্রী মিরাস পাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত ও তার বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেই মিরাসের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোক বা না হোক, মিরাসের সম্পত্তি থেকে কিছুতেই তাকে বঞ্চিত করা যাবে না।

স্বামীর মৃত্যুর পর বিয়ে করার কারণে অন্য ওয়ারিসরা যদি স্ত্রীকে তার প্রাপ্য সম্পদ না দেয়, তাহলে এটা অন্যায় আত্মসাৎ, আল্লাহর নির্দেশের লঙ্ঘন ও কবিরা গুনাহ গণ্য হবে।

আমার বার্তা/জেএইচ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু