ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

মুসলিম পর্যটকদের জন্য জাপানের শপিংমলে আলাদা নামাজ কক্ষ

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

জাপানে দিন দিন বাড়ছে মুসলিম পর্যটকদের সংখ্যা। মুসলিম পর্যকটদের স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও

গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে জাপান ভ্রমণে গেছেন দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক ।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। এর পেছনে কাজ করেছে মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট।

এই প্রবণতা জাপানের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবাচ্ছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের ব্যবস্থা এখন মুসলিম পর্যটক টানার বড় উপাদান হয়ে উঠেছে।

টোকিওর অভিজাত শপিংডিস্ট্রিক্ট গিনজার ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোরে নামাজের কক্ষ চালু করা হয়েছে, যেখানে নামাজ আদায়ের জন্য জায়নামাজ ও অজু করার জায়গা রয়েছে। জনপ্রিয় শিবুয়া পারকো শপিং সেন্টারও মুসলিম ক্রেতাদের জন্য নামাজের জায়গা চালু করেছে।

জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর ‘এইয়ন মল’ ইতিমধ্যে চিবা, কানাগাওয়া, আইচি, হিরোশিমা ও ওকিনাওয়াসহ সাতটি মলে নামাজ কক্ষ স্থাপন করেছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির ভাবনা রয়েছে।

শুধু শপিংমল নয়, বিমানবন্দরগুলোও এখন মুসলিম যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা করছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজের কক্ষ বাড়ানো হয়েছে; হানেদা বিমানবন্দরের ডিপার্চার লবিতেও নামাজের জায়গা রাখা হয়েছে। এতে দীর্ঘ ট্রানজিট বা ভোরের ফ্লাইটে যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে।

শহরের বাইরে পর্যটনকেন্দ্রগুলোও পিছিয়ে নেই। কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার প্রিমিয়াম আউটলেটেও এখন নামাজের ব্যবস্থা আছে। এতে মুসলিম পর্যটকেরা সহজেই ইবাদত করতে পারছেন।

এ ছাড়া প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জাপানে অবস্থানরত মুসলিম পর্যটকরা সহজেই নামাজের সময়, কিবলা দিক আর নিকটস্থ নামাজের জায়গার তথ্য পেয়ে যাচ্ছেন।

জাপানের এই উদ্যোগ দেশটিতে মুসলিম পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি দেশটির পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে। হালাল খাবার, নামাজের কক্ষ ও প্রযুক্তির সমন্বয়ে জাপান এখন দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

সূত্র : দ্য হালাল টাইমস

আমার বার্তা/এল/এমই

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরও একজন

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

মদিনার মুসলিম সমাজ এবং মক্কার কুরাইশদের মধ্যে হুদায়বিয়া নামক স্থানে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

বৃষ্টির মরদেহ শনাক্ত করলো ফ্লোরিডা পুলিশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি