ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

শ্রম রপ্তানির আড়ালে বাংলাদেশি তরুণদের যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় নিয়োগ

সিন্ডিকেটের ভয়াবহ প্রতারণা
জাহাঙ্গীর খান:
১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

বিদেশে উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশের তরুণদের। কিন্তু সেখানে পৌঁছে তাদের গন্তব্য হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। শ্রম রপ্তানির নামে সংগঠিত একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র রিক্রুটিং এজেন্সির সহযোগিতায় বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলকভাবে অংশ নিতে ঠেলে দিচ্ছে। দেশজুড়ে ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণদের টার্গেট করে এই সিন্ডিকেট প্রতারণার ফাঁদ পেতেছে।

ভুক্তভোগী পরিবারগুলো বলছে, রাশিয়ায় পৌঁছানোর পর শ্রমিকদের চাকরির বদলে নিয়ে যাওয়া হয় সেনা প্রশিক্ষণ শিবিরে। পরে সরাসরি পাঠানো হয় ইউক্রেন ফ্রন্টলাইনে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এসব যুবকের বেশির ভাগই লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও চুয়াডাঙ্গার বাসিন্দা। অভিযোগ উঠেছে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল ১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩) এবং ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত।

স্থানীয় দালালরা প্রথমে ‘উচ্চ বেতন, নিরাপদ চাকরি’এই প্রলোভনে তরুণদের সংগ্রহ করে। পরে রিক্রুটিং এজেন্সিগুলো রাশিয়ার একটি চীনা প্রতিষ্ঠান ‘সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি’-তে কাজের অফার দেখিয়ে পাঠায় তাদের। বাস্তবে পৌঁছানোর পরই শুরু হয় আরেক দুঃস্বপ্ন বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ।

চুয়াডাঙ্গার মনিরুল ইসলাম নিখোঁজ আছেন সাত মাস। তার স্ত্রী লিপি বেগম জানান, ১১ লাখ টাকা দিয়ে বন্যা বিজয়ের মাধ্যমে রাশিয়ায় পাঠানো হয় মনিরুলকে। সেখানে পৌঁছে জানানো হয়—চাকরির বদলে তাকে নিতে হবে সামরিক প্রশিক্ষণে। ১৬ এপ্রিল তার শেষ বার্তা ছিল, আমি খুব বিপদে আছি, হয়তো আর কথা হবে না। এরপর কোনো খোঁজ নেই।

গাজীপুরের অয়নও একই কৌশলে রাশিয়া যান। তার বাবা রতন মণ্ডল বলেন, ছয় লাখ টাকায় চাকরি হবে বলা হয়েছিল। পরে জানলাম, আমার ছেলে সেনা ক্যাম্পে। সর্বশেষ বার্তায় অয়ন শুধু লিখেছিলেন—“যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

চট্টগ্রামের অমিত বড়ুয়ার পরিবার আরও করুণ। একই ক্যাম্পে থাকা আরেক শ্রমিক ভয়েস মেসেজে জানায় ইউক্রেনে রকেট হামলায় অমিত নিহত হয়েছেন। তার সঙ্গে আহত সোহাগও পরে মারা যায় বলে জানানো হয় পরিবারকে।

লক্ষ্মীপুরের সাজ্জাদ হোসেন, ময়মনসিংহের মহসিনসহ অনেকে এখন নিখোঁজ। তাদের পরিবার বলছে, আমাদের ছেলেদের সেনাবাহিনীতে বিক্রি করে দিয়েছে দালালরা।

তবে অভিযোগ অস্বীকার করে এসপি গ্লোবাল রিসোর্সের একজন কর্মকর্তা বলেন, “আমাদের নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে তার দায় আমাদের নয়। বন্যা বিজয়ের ম্যানেজার আকিব ইসলাম বলেন, আমরা কাউকে সেনাবাহিনীতে পাঠাইনি। কেউ চাকরি ছেড়ে সেনাবাহিনীতে গেলে সেটা তাদের সিদ্ধান্ত।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, এটি প্রতারণার নতুন ধরণ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুর্বল অবস্থার তরুণদের টার্গেট করা হচ্ছে। সরকারি নজরদারি ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই সিন্ডিকেট থামানো যাবে না।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর দৈনিক আমার বার্তাকে বলেন, রাশিয়ায় শ্রমিক পাঠিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে নামানো হয়েছে এমন অভিযোগ আমরা গভীর নজরে দেখছি।

পরিবারগুলোর আর্তি একটাই যাদের পাঠানো হয়েছে তাদের খোঁজ ফিরিয়ে আনা হোক। যুদ্ধের ময়দানে নয়, তারা তাদের প্রিয়জনকে ফিরে পেতে চান ঘরের দরজায়।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু