ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

এলবিয়ন গ্রুপের রাজস্ব ফাঁকি, নিন্মমানের ঔষধ ও প্রতারণার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৫, ১৬:০৫

দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন গ্রুপ এখন স্ক্যান্ডালের মুখে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, নিম্নমানের ঔষধ উৎপাদন এবং একই ভবনে পশু ও মানুষের ঔষধ উৎপাদন করার অভিযোগ উঠেছে । এছাড়া অভিযোগ রয়েছে রপ্তানি নিয়ে মিথ্যা প্রচারণারও।

অনুসন্ধানে জানা ২০২৩ সালের ১৬ জানুয়ারী চট্টগ্রামের ইনোভেটিভ ফার্মার স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান বাদী হয়ে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাহার উদ্দিন এবং প্রধান এডভাইজার নিজাম উদ্দিন-এর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৫১/ ২৩ চট্টগ্রাম কোতোয়ালী থানা। মামলাটি পুলিশ ব্যূরো অব ইমভেষ্টিগেশন ( পিবিআই) চট্টগ্রাম মেট্রো তদন্ত করছে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৪ সালে ইনোভেটিভ ফার্মার সাথে প্রতিষ্ঠানটির ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এলবিয়ন ওষুধ উৎপাদন করে বিক্রি করবে, এতে ৪০% লাভ পাবে এলবিয়ন বাকী ৬০% ইনোভেটিভ ফার্মা। বাদীর অভিযোগ ২০১৬ সালে এলবিয়ন গ্রুপ ৫–৬ কোটি টাকার ঔষধ ইনোভেটিভ ফার্মার গুদামে রাখে এর বদলে ৯টি খালি চেক জামানত হিসেবে নেয়। পরবর্তীতে ঔষধ ফেরত নিয়ে লাভতো দেয়নি উল্টো চেক ফেরত না দিয়ে ২ কোটি টাকার চাঁদা দাবি করে।

এদিকে ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রকাশিত ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রিপোর্টে, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের উৎপাদিত ওষুধের মান নিন্ম মানের বলে বলা হয়েছে । এর মধ্যে প্রতিষ্ঠানটির উৎপাদিত মিমক্স ক্যাপসুল’ (অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন) পরীক্ষাতে অ্যামোক্সিসিলিন পাওয়া যায়নি , বরং ভিতরে সাদা দানাদার পাউডার পাওয়া গেছে।এছাড়া ‘ইনডোমেথাসিন ক্যাপসুল’-এও মাপের কম পরিমাণ ওষুধ, ২৫ মিলিগ্রামের পরিবর্তে ২২–২৪ মিলিগ্রাম পাওয়া গেছে।

এছাড়া, এলবিয়ন একই ধরনের ওষুধ বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় প্রতিস্হাপনমূল্যে কম দামে বিক্রি করছে, যা অনেকটা মানহীন ওষুধের বিপণনের প্রমাণ।

শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি : দুদকে দায়ের করা অভিযোগ অনুযায়ী, এলবিয়ন ল্যাবরেটরিজ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ক্রয়-বিক্রয় ও আমদানি তথ্য গোপন করে, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়েছে। গোপন করেছে আমদানি ও বিক্রয়ের টাকার পরিমাণ। যেমন ২০১৭-১৮ অর্থ বছরে ১৩ কোটি ৯৫ লাখ, ৮৩ কোটি ১৯ লাখ , ২০১৮-১৯ -- ১৪ কোটি ৯৭ লাখ, ৮৯ কোটি ২১ লাখ , ২০১৯-২০-- ২৫ কোটি ৭৮ লাখ, ৯৯ কোটি ৬ লাখ, ২০২০-২১ -৪৯ কোাটি ২৬ লাখ, ১২৯ কোটি ৭৫ লাখ এবং ২০২১-২২ অর্থ বছরে ১৪ কোাটি ২৮লাখ এবং ৯১ কোটি ৯৭ লাখ৷ । এদিকে এলবিয়ন ও মালিকপক্ষের নামে বেনামী জমি, ১১টি দামি গাড়ি, ৭টি প্রতিষ্ঠান ও ৯টি ব্যাংক হিসাব গোপন রাখা হয়েছে। এদিকে এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে প্রচারিত “উচ্চমানের ওষুধ রপ্তানি” তথ্যও ভ্রান্ত বলে অভিযোগ উঠেছে। এলবিয়ন গ্রুপের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড,এলবিয়ন অ্যানিমেল হেলথ লিমিটেড, ব্লু একোয়া ড্রিংকিং ওয়াটার, ফেভারিট লিমিটেড, ক্লিনজি ফরমুলেশন লিমিটেড, ফবিটা লিমিটেড, এলবিয়ন ট্রেডিং কর্পোরেশন, এলবিয়ন ডিস্ট্রিবিউশন লিমিটেড, সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো (ইতালি) এবং এলবিয়ন স্পেশালাইজড ফার্মা লিমিটেড।

এবিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়৷ ফোন দেয়া হয় একাধিকবার কিন্তু তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমার বার্তা/এমই

সংসদে হেড ফোন কেলেঙ্কারি, অনুসন্ধান শুরু দুদকের

" সংসদে হেড ফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল " শিরোনামে ১৪ মার্চ

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ফতুল্লা ডিপো হতে অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগে

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেছেন, ভূমি দস্যুদের কোনো ধরনের ছাড়

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির  সারাদেশে রয়েছে  ৫৫টি ডিপো। এই ডিপোগুলো থেকে নিত্য নতুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন