ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে যতসব অভিযোগ

মোস্তফা সারোয়ার
২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৮
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৬, ১৩:১২

সরকারের প্রচলিত নিয়ম নীতি ভংগ করে ক্ষমতার অপব্যবহার ও এখতিয়ার বহির্ভুত কাজ করার অভিযোগ উঠেছে বিসিকের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে। বর্তমানে কর্মরত বিসিকের ক্যামিকেল শিল্প পার্ক, মুন্সীগন্জ শীর্ষক প্রকল্পের পিডি।

আওয়ামী দোসর হাফিজুর রহমানসহ বেআইনী কাজের সাথে যুক্তদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্হা না নিয়ে বিসিক চেয়ারম্যান তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরস্কৃত করে চলেছেন।

যার কারণে প্রতিটি ক্ষেত্রে আইন বহির্ভূত কাজের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে।

সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে ৫০ কোটি টাকার অধিক ব্যয় সম্বলিত প্রকল্পের পিডি প্রকল্পের পূর্ণকালীন পিডি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে সার্বক্ষণিক প্রকল্প এলাকায় অবস্হান করে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি কাজে সুষ্ঠু ও গতিশীলতা বজায় রাখবেন।

সরকারী নির্দেশনা অনুযায়ী একজন পূর্ণকালীন পিডি হিসাবে হাফিজের কর্মস্হল বিসিক ক্যামিকেল শিল্প পার্ক মুন্সিগঞ্জ প্রকল্প এলাকায়। অথচ সরকারী নির্দেশনা উপেক্ষা করে ফুড টেকনোলজিতে এমএসসি ডিগ্রীধারী হাফিজুর রহমানকে বিসিকের মহাব্যবস্হাপক, দক্ষতা ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রদান করে তাকে বিসিক প্রধান কার্যালয়ে কর্মরত রেখেছেন।

এটি সরকারী নির্দেশনার সাথে সাংঘর্ষিক এবং বিসিক কর্তৃপক্ষের এখতিয়ার বহির্ভূত কাজ।

প্রকল্প পরিচালক সারাক্ষণ বিসিক প্রধান কার্যালয়ে কর্মরত থাকলে প্রকল্পের কাজ দেখাশুনা করার সুযোগ আছে বলে মনে হয় না।

বিসিকের আওতায় বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পের প্রকল্প পরিচালগণ শুধুমাত্র প্রকল্প পরিচালকের দায়িত্বে নিয়োজিত থাকলেও হাফিজুর রহমান এর বেলায় ভিন্নধর্মী আচরণ করছেন বিসিক চেয়ারম্যান।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে জানা গেছে হাফিজুর রহমান বিসিক ভবনের এগারতলায় অবস্হিত মহাব্যবস্হাপক, দক্ষতা ও প্রযুক্তির দপ্তরে সাবেক ডিবি প্রধান হারুন ষ্টাইলে খাবার হোটেল চালু করেছেন। সরকারী দপ্তরে এ জাতীয় কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকা স্বত্তেও কোন ব্যবস্হা নিচ্ছে না বিসিক কর্তৃপক্ষ।

এ ছাড়া তার বিরুদ্ধে ২৬ মার্চ স্বাধিনতা দিবসের আপ্যায়নে ৩৫০/- টাকার প্যাকেজের খাবারের বিল বাড়িয়ে ৬৫০/- টাকা করে, প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। তিনি বাংলা নববর্ষে ( ১ লা বৈশাখে)শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব,অতিরিক্ত সচিব,যুগ্ম সচিব এবং বিসিক চেয়ারম্যানকে লক্ষাধিক টাকার ইলিশ মাছ উপহার দিয়েছেন বলে গুঞ্জন চলছে। এমনকি তিনি নিজেই দম্ভভরে একথা প্রকাশ করেছেন। এমন প্রচারণায় শিল্প মন্ত্রী, শিল্প সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও বিসিক চেয়ারম্যানের নীতি আদর্শ প্রশ্নের মুখে পড়েছে।

বিসিক কর্মকর্তা ও কর্মচারীরা এ বিষয়টি তদন্ত করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য হাফিজুর রহমানের সাথে একাধিক বার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেনি ।

বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

শেখ হাসিনা সরকারের পতন হলেও, পতন হয়নি আওয়ামী দোসর  সমর্থকদের অনেকের। দেশের প্রতিটি সরকারী দপ্তরে

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

রাজধানীর মিরপুর-১ নম্বর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও

যমুনা অয়েলে একক আধিপত্য: পাঁচ পদে মাসুদুল, নতুন এমডি চাপে

গেল বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল সোয়া চারটায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নতুন এমডি হিসাবে দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

দেশের বিশিষ্ট কবি, লেখক ও এক সময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল আবারও ইসলামিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়: রিজভী

একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ গুরুত্বপূর্ণ সংস্থায় চেয়ারম্যান নিয়োগ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিশ্বের সামনে মুক্তিযুদ্ধের বিভীষিকা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই আর নেই

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের

বাবা ও ছোট ভাই হত্যার ঘটনায় বড় ছেলে সোহান গ্রেপ্তার

বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে যতসব অভিযোগ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী