ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

বিশেষ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬
আপডেট  : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে ৩০ নবেেম্বর দৈনিক আমার বার্তায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়৷ এতে বের হয়ে এসেছে তার চাকরি জীবনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ বিবরণ । তবে বিভিন্ন সুত্রে জানা গেছে সেই দুর্নীতিবাজ মাসুদুল ইসলামকেই নিয়োগ দিতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি । অভিযোগ উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির কর্তপক্ষের সাথে দফায় দফায় দেন দরবার চলছে। ডাক উঠেছে ৫ থেকে সাত কোটি টাকার। তবে জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়ের গ্রীন সিগন্যাল না পাওয়ায়, আপাতত আটকে আছে মাসুদুল ইসলামের নিয়োগ প্রক্রিয়া । শোনা যাচ্ছে যেকোন মুহুর্তে আসতে পারে এমডি নিয়োগের ঘোষণা। মাসুদুল ইসলামের হয়ে বিপিসির সাথে দেনদরবার করছে সিবিএর দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল ।

সদ্য বিদায়ী এমডি মুস্তফা কুদরুত-ই ইলাহি ও সাবেক ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনে ও মহাব্যবস্থাপক মানব সম্পদ মো: মাসুদুল ইসলামের ছত্রছায়ায় যমুনা অয়েলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন । ইতিমধ্যে দুই শেল্টার দাতাই চাকরি থেকে অবসরে চলে গেছে, এরফলে এদের এখন একমাত্র আশ্রয় এবং ভরসাস্থল বিতর্কিত কর্মকর্তা কর্মকর্তা মাসুদুল ইসলাম । এছাড়া এই দুই সিবিএ নেতার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছে একাধিক তদন্ত কমিটি। কোন ভাবে এই কর্মকর্তাকে এমডি পদে বসাতে পারলেই এই দুই সিবিএ নেতার সকল অপকর্ম ধামাচাপা পড়ে যাবে। বরং চলবে সেই আগের মতোই তাদের তেল চুরির সিন্ডিকেটের কার্যক্রম।

মাসুদুল ইসলামকে এমডি বানাতে যে কারনে মরিয়া দুই সিবিএ নেতা

ফ্যাসিষ্ট সরকারের আমলে যমুনা অয়েলে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল সিবিএ দুই নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুল। ওদের সকল অপকর্মের শেল্টার দাতা ছিল সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও এই মাসুদুল ইসলাম । প্রথম জন যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় জন কার্যকরী পরিষদের সভাপতি ।

প্রতিষ্ঠানটিতে এদের পরিচিতি সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের দুই খলিফা হিসাবে । জুলাই গণআন্দোলনে এয়াকুবের বিরুদ্ধে দুটো এবং জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা। এয়াকুব কর্মরত যমুনা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রাম আগ্রাবাদে, টুটুল নারায়ণগঞ্জ ফতুল্লা ডিপোতে। দেশের পট পরিবর্তনের পরেও দুজনেই চাকরীতে বহাল তবিয়তে এবং বর্তমানে আওয়ামিলীগ ছেড়ে বিএনপির ছায়াতলে। চলছে তাদের আগের মতোই তেল চুরির ব্যবসা। অবশ্য ৫ আগষ্ট ২০২৪ এর পরে মাঝে মধ্যে দুজন অফিসে আসে, তবে স্বাক্ষর করে চলে যায় পুরো মাসের হাজিরা খাতায়। এতে সব কিছুর মুলে ছিল ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও মাসুদুল ইসলামের আর্শিবাদ। দুইজনেই নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগের প্রভাবশালী নেতা। মুহাম্মদ এয়াকুব চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের ক্যাডার, আর টুটুল হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার। দুজনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শত কোটি টাকার মালিকানা সম্পকৃত বিষয়ে পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে বিপিসি। গত ৮ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে । তেল টুটুল সম্পকৃত তদন্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) এটিএম সেলিম প্রধান এবং এতে সদস্য সচিব করা হয় ব্যবস্থাপক( পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে। অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত কমিটির আহবায়ক করা হয় একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক ( বানিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। দুটো কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেধে দেয়া হয়, কিন্তু তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে টুটুলের বিরুদ্ধে তদন্ত কমিটির কিছুটা কার্যক্রম দেখা গেলেও এয়াকুবের বেলায় কিছুই হয়নি।

বিপিসি সুত্রে জানা গেছে টুটুলের তদন্ত কমিটির সদস্য সচিবের ২৩ অক্টোবর স্বাক্ষরিত চিঠির আলোকে ২৬ অক্টোবর ফতুল্লা ডিপোর ইনচার্জ আসলাম খান স্ব শরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তদন্ত কমিটির সদস্য সচিব ২৮ অক্টোবর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া এক চিঠিতে বলা হয়, উক্ত কমিটির কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিন্ম বর্নিত তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লি: ফতুল্লা ডিপোর গত ৩ অর্থ বছরের ( ২০২২-২০২৩, ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫) বছর ভিত্তিক ও মাস ভিত্তিক এবং চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই - সেপ্টেম্বর মাসের জালানি তেলের মাস ভিত্তিক লস/ গেইনের হিসাব । এমতাবস্থায় উপরের বর্নিত তথ্যাদি গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের বরাবর প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়েছিল । তবে নির্ধারিত সময়ের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ এজাতীয় কোন তথ্যাদি তদন্ত কমিটির কাছে জমা দেয়নি । তদন্ত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সর্বশেষ আরেকটি চিঠি পাঠায় ২৮ অক্টোবর।এই চিঠিতে অভিযুক্ত জয়নাল আবেদীন টুটুলকে বলা হয় ০২ নবেম্বর ২০২৫ দুপুর ২'৩০ ঘটিকায় কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক ( হিসাব) মহোদয়ের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অফিস কক্ষে শ্ব শরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য । তবে টুটুলের এক চিঠিতে তদন্তের কার্যক্রম থেমে গেছে। ৩০ অক্টোবর তিনি তদন্তকারী কর্মকর্তা বরাবর ৩০ কাযদিবসের সময় চেয়ে আবেদন করেছে। এদিকে তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ উঠেছে যমুনা অয়েলের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন ও বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামের বিরুদ্ধে। । তেল টুটুল এবং এয়াকুব হলো তাদের আয় রোজগারের অন্যতম সিন্ডিকেট সদস্য ।অবশ্য একই ধরনের অভিযোগে ২০১৪ সালে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে তদন্তে নেমেছিল বিপিসি। সেই বছরের ৯ জুন তৎকালীন বিপিসির সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তদন্ত কমিটিরও আহবায়ক ছিলেন আজকের এই এ টি এম সেলিম প্রধান। সেসময়ও তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় সীমাও বেধে দেয়া হয়েছিল ২৪ জুন পর্যন্ত। কিন্তু এগার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি অদ্যবধি। সে যাত্রাও এই সিবিএ নেতাকে রক্ষা করেছিল হেলাল - মাসুদুল ইসলাম সিন্ডিকেট।

দুই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক সামান্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। কারন যিনি বদলীর অর্ডার করবে সেই মাসুদুল ইসলাম সিন্ডিকেটের সদস্য হলেন এই দুই জন৷ যমুনা অয়েল কর্তৃপক্ষের যুক্তি হলো নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি (ও সাধারণ সম্পাদক সহ কোন কর্মকর্তাকে তাহাদের) সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলী করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা। এদিকে মাসুদুল ইসলাম এমডি হতে পারলে সব চেয়ে বেশী লাভবান হবে এই দুই সিবিএ নেতা। এমনকি দুই সিবিএ নেতা হুমকিও দিচ্ছে মাসুদুল ইসলাম ব্যতিত অন্য কেউ এমডি হয়ে আসলে তাকে যমুনাতে ঢুকতে দেবেনা৷

আমার বার্তা/জেএইচ

অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাসেল খানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার প্রকৌশল বিভাগে বর্তমানে এক চরম অরাজকতা ও প্রশাসনিক অস্থিরতা

ভাড়া নিয়ন্ত্রণে রাষ্ট্র নীরব, ভাড়াটিয়া অসহায়

দেশের নগরজীবনে ভাড়াটিয়া শ্রেণি আজ সবচেয়ে বড় অথচ সবচেয়ে অসুরক্ষিত জনগোষ্ঠীর একটি। ঢাকা উত্তর সিটি

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নাসা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ জমি বিক্রি নিয়ে গুরুতর প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

এলপি গ্যাস সংকটের আড়ালে হাজার কোটি টাকা লুট!

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের অজুহাতে গ্রাহকের পকেট থেকে কেটে নেয়া হচ্ছে বাড়তি আড়াই হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ