ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

নিজস্ব প্রতিবেদক:
০৫ জুলাই ২০২৬, ১৭:৩৭

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিতর্কিত প্রকৌশলী ও আওয়ামী লীগ নেতা সাবেক বিমান মন্ত্রী কর্ণেল (অব :) ফারুক খানের ঘনিষ্ট হিসেবে পরিচিত আমিনুল হাসিবকে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি সুপারেন্টেন্ড চলতি দায়িত্বে থাকলেও বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে সুপারেন্টেন্ড করা হয়েছে। বিতর্কিত এই প্রকৌশলীকে পদোন্নতি দেয়ায় বেবিচক জুড় সমালোচনা ঝড় শুরু হয়েছে।

জানা যায়. কর্ণেল ফারুক খান তার ঘনিষ্ট হওয়ায় আমিনুল হাসিবকে ২০২৩ সালে সুপারেন্টেন্ড হিসেবে চলতি দায়িত্ব প্রদানের সুপারিশ করেন। বেবিচক তাকে চলতি দায়িত্বও প্রদান করে। দীর্ঘ ৪ বছর তিনি চলতি দায়িত্বেই ছিলেন। কিন্তু হটাৎ করেই তাকে গত মাসের শেষের দিকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়।

বেবিচক কর্মকর্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যে কয়জন আস্থাভাজন কর্মকর্তারা বেবিচকে রয়েছেন তার মধ্যে হাসিব অন্যতম। ফারুক খানের প্রভাব খাটিয়ে তিনি এমন কিছু নাই যা করেননি। বেবিচকের বড়; বড় প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা অবৈধপথে আয় করেছেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর আওয়ামী দোসর হিসেবে তার অপসারণও দাবি করা হয়। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে পদোন্নতি দেয়া হয়।

কর্মকর্তারা বলেন, আওয়ামী ঘেঁষা ঠিকাদারদারদের সঙ্গেও তার রয়েছে গোপন আঁতাত। বর্তান সময়েও সেই সব ঠিকাদারদের নানাভাবে সুবিধা দিয়ে আসছেন।

অভিযোগ উঠেছে, প্রায় ৫ কোটি টাকার বিনিময়ে তিনি এই পদ ভাগিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেবিচকের প্রকৌশলী আমিনুল হাসিবের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বিগত ২০২৩ সালে তিনি সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার চলতি দায়িত্ব দেয়া হলেও শুধু অনিয়মের কারণে তার পদোন্নতি হয়নি। তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে দুদক মামলাও দিায়ের করে। মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

২০১৯ সালের নভেম্বরে কক্সবাজার প্রজেক্টে দুর্নীতির অভিযোগে তাঁকে বরখাস্ত করে বেবিচক । কিন্তু পরবর্তীতে ২০২১ সালে বিভিন্ন জায়গায় সুপারিশ করে আবার তিনি চাকুরী নিয়মিত করেন । বর্তমান কর্মকর্তারা জানান, তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সিভিল সার্কেল ৩ এর পূর্বের ১০ বছরের কাজের তদন্ত শুরু করেন । কিন্তু এই বিতর্কিত ইঞ্জিনিয়ার আমিনুল হাসিব তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করে তদন্ত করতে দেন নাই । এখন সবার একটাই দাবি এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সিভিল সার্কেল ৩ এর গত ১০ বছরের সকল কাজের তদন্ত করা হোক।

জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও গতবছরের ২১ থেকে ২৮ ডিসেম্বর তুরস্ক, যুক্তরাষ্ট্র, লন্ডন সফর করেছেন। বিষয়টি তিনি কর্তৃপক্ষকেও জানাননি। ভ্রমণের সময় তার পাসপোর্ট হারিয়ে গেলে তিনি কর্তৃপক্ষকে জানান এবং কর্তৃপক্ষের সহায়তায় গোপনে দেশে ফিরে আসেন। একাধিক কর্মকর্তা জানান দুর্নীতির টাকা পাচার এর উদ্দেশ্যে এসব দেশ ভ্রমণ করেছেন তা ছাড়া একজন ইঞ্জিনিয়ার এতো টাকা খরচ করে এসব দেশে ভ্রমণ করার কোনো কারণ খুঁজে পাই না আমরা ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যরা সকলেই এ বিষয়ে পরবর্তীতে অবগত হয়েছেন কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি । এমনকি প্রতি ২/৩ বছর পর পর একজন কর্মকর্তাকে বদলি করার সরকারি নিয়ম থাকা সত্ত্বেও একজন চলতি দায়িত্বের কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমল থেকে এখন পর্যন্ত ৪ বছর ধরে একই পদে আছেন।

সম্প্রতি তাকে পদোন্নতি দেয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বেবিচকের উর্ধ্বতন এক কর্মকর্তাকে ৫ কোটি টাকার বিনিময়ে তিনি এই পদ ভাগিয়ে নিয়েছেন।

তিনি প্রতি ঠিকাদার এর থেকে কমপক্ষে শতকরা ৫ ভাগ কমিশন আদায় করেন । এই টাকা বুঝে না পাওয়া পর্যন্ত ওয়ার্ক অর্ডার দেন না বলে ঠিকাদাররা অভিযোগ করেন । এভাবে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন । তার মেয়েকে লন্ডনে লেখাপড়া করাচ্ছেন । সেখানের পড়াশোনার খরচ বহন করতে হয় কোটি টাকার ওপর ।

গোপনে বিদেশ সফর করার পরও ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো দূরের কথা তাঁকে পুরস্কৃত করে প্রমোশন দিয়েছেন । একাধিক কর্মকর্তা জানিয়েছেন মেম্বার প্রশাসন লাভলুর রহমানের আশীর্বাদ এ তিনি সকল অন্যায় দুর্নীতি করে যাচ্ছেন

এ বিষয়ে আমিনুল হাসিবের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে! 

কানাডাপ্রবাসী ইউনুছ আলীর সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে নিজের নামে করে নেওয়া এবং পরে তা বিক্রির চেষ্টা

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি। আমাকে তো সে টাকা উঠাতে হবে। প্রকাশ্যে হকারদের

প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলের শেষ সম্বল নিয়েও টানাটানি

বাবার মৃত্যুর পর জীবিকা ও ভবিষ্যতের একমাত্র অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে আছেন রাস্তার পাশে থাকা

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক। ★ এটি ফৌজদারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ৫১ পাসপোর্টসহ ৫ পাচারকারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

ভারসাম্যহীন স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ আপন ননদের বিরুদ্ধে! 

মার্কিন অবরোধের চাপ: জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

নুসরাত হত্যা মামলায় খালাস পেলেন ১০ জন

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে