ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪
খুলনার ব্যাটারের সঙ্গে ধাক্কা লাগায় পড়ে যান পেসার নাহিদ রানা। ছবি: বিসিবি

কে জানতো, রংপুর রাইডার্সের এই পরিণতি হবে! টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফে নাম লিখিয়েছিল নুরুল হাসান সোহানের দল। কিন্তু এরপরই যেন শনির দশা ভর করে তাদের ওপর। একের পর এক ম্যাচ হারতে শুরু করে। ফলে জায়গা হয় এলিমিনেটরে।

সেই এলিমিনেটর ম্যাচেও হেরে গেলো তারকাসর্বস্ব দলটি। জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের মতো বিদেশিদের উড়িয়ে এনেও লাভ হলো না।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ (সোমবার) রংপুরকে মাত্র ৮৫ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেট আর ৫৮ বল হাতে রেখে জিতেছে খুলনা টাইগার্স। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফরচুন বরিশাল আর চিটাগং কিংসের মধ্যে যারা হারবে, তাদের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে তাদের।

বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছেন খুলনার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শূন্য করে ফিরলেও মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে একদমই কষ্ট হয়নি দলটির। নাইম শেখ আর অ্যালেক্স রস বাকি পথটা অনায়াসে পাড়ি দিয়েছেন। নাইম ৩৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৮ আর রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিং নেয় রংপুর। সদ্য দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল খেলার আগেই ননস্ট্রাইক প্রান্তে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন ওপেনার সৌম্য সরকার।

৭ বলে মাত্র ১ রান করে আউট হন ভিন্সও। ১০ বলে খেললেও মাত্র ৪ রান করে সাজঘরে ফেরত যান সাইফ হাসানও। তিন টপঅর্ডারের সঙ্গে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ব্যাটিংঅর্ডার পরিবর্তন করে ওপরের দিকে নামা শেখ মেহেদী (৫ বলে ১) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৮ বলে ৮)। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় রংপুর।

এরপর ষষ্ঠ উইকেটে দলকে টানার চেষ্টা করেন অধিনায়ক সোহান ও টিম ডেভিড। কিন্তু ১৭ রানের এই জুটি শেষ হয় ডেভিড আউট হলে। ৯ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান অস্ট্রেলিয়ান ব্যাটার।

আন্দ্রে রাসেলও ব্যর্থ হন। ৯ বলে ৪ রান করে মোহাম্মদ নওয়াজের বলে বোল্ড হন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। ২৫ বলে ২৩ রান করে আউট হন সোহান।

দশম উইকেটে রংপুরকে কিছু রান এনে দেন আকিভ জাভেদ ও নাহিদ রানা। এই জুটিতে ২৬ বলে ৩৩ রান করেন তারা। নাহিদ রানা ৯ বল খেললেও কোনো রান করেননি। অপরপ্রান্তে দাঁড়িয়ে শুধু আকিভকে সহায়তা করেছেন তিনি। রংপুরের ইনিংসের সর্বোচ্চ ১৮ বলে ৩২ রান করেন আকিভ।

বল হাতে খুলনার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।

আমার বার্তা/এমই

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর