ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

চিটাগাংকে হারিয়ে ফাইনালের টিকিট পেল বরিশাল

স্পোর্টস ডেস্ক:
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯

আসর জুড়েই ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন এই ওপেনার। তার দুর্দান্ত ফিফটিতে ১৬ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুনরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

১৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় বরিশাল। তামিম ইকবাল ও হৃদয় মিলে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন। তাদের এমন শুরুতেই জয়ের ভিত পেয়ে যায় বরিশাল। ২৬ বলে ২৯ রান করে তামিম ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন হৃদয়। ব্যর্থতার বৃত্ত ভেঙে লম্বা সময় পর বড় ইনিংস খেলেছেন হৃদয়। মালানের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতেও বড় অবদান ছিল হৃদয়ের। ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেছেন তিনি। আর মালান অপরাজিত ছিলেন ২২ বলে ৩৪ রান করে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খাজা নাফিকে হারায় চিটাগাং। পাকিস্তানি এই ওপেনার ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন। তবে পরের বলেই কাইল মেয়ার্সের দুর্দান্ত এক ইন সুইংয়ে বোল্ড হয়েছেন। ২ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি।

তিনে নেমে ব্যর্থ গ্রাহাম ক্লার্কও। ৬ বল খেলে ৬ রান করেছেন তিনি। একই পথে হেটেছেন মোহাম্মদ মিঠুন-হায়দার আলিরাও। টপ অর্ডারের এমন ব্যর্থতায় ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা।

রপর পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়েন শামীম। ৩৬ রান করে ইমন ফিরলে ভাঙে সেই জুটি। এরপর শামীমকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। শামীম থেমেছেন ৪৭ বলে ৭৯ রান করে। এই ইনিংস খেলার পথে ২৯ বলে ফিফটি করেন শামীম।

বরিশালের হয়ে এদিন দুর্দান্ত ছিলেন মোহাম্মদ আলি। এই পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছাড়া দুই উইকেট পেয়েছেন কাইল মেয়ার্স।

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ