ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

চলতি বছরে সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন, বাকিরা কত

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৫, ১২:২৮
আপডেট  : ১১ মার্চ ২০২৫, ১৩:১২

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এ ছাড়াও টেস্ট ক্রিকেটে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই পরিকল্পনা মাথায় রেখে ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।

যেখানে ৫টি সেলারি গ্রেডে জায়গা পেয়েছে ২২ জন ক্রিকেটার। সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তিনি মাসিক ১০ লাখ টাকা বেতন পাবেন। যা চলতি বছরের সর্বোচ্চ। ‘এ’ ক্যাটাগরির তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস মাসিক ৮ লাখ টাকা করে পাবেন।

কয়েকদিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তাই এখন থেকে তিনি বিবেচ্য হবেন ‘বি’ গ্রেডের ক্রিকেটার হিসেবে।

‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা বেতন পাবেন ৬ লাখ টাকা করে। এখানে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। তবে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ।

আর সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসানরা জায়গার পেয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। মাসিক ৪ লাখ টাকা করে বেতন পাবেন তারা।

সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুজন-নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তারা ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন।

আসুন এক নজরে দেখে নিই কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরিবেতন খেলোয়াড়
এ+ ১০ লাখ তাসকিন আহমেদ।
৮ লাখ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (‘বি’ ক্যাটাগরিতে নেমেছেন)।
বি৬ লাখ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি৪ লাখসাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
ডি২ লাখনাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী