ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৫, ১০:২৬

  • লিভারপুল ০ (১) - ১ (১) প্যারিস সেইন্ট জার্মেইন
  • টাইব্রেকারে পিএসজি ৪-১ ব্যবধানে জয়ী

পেট্রোডলারের পিএসজি ভেঙেছে আগেই। নেইমার, ডি মারিয়া, মেসি, এমবাপে কিংবা সার্জিও রামোসদের সেই জৌলুশ ছড়ানো প্যারিস সেইন্ট জার্মেইন নেই। তবে ফুটবলের মূল ব্যাকরণ যেটা, সেই দিকে প্যারিসের ক্লাবটি মনোযোগ দিয়েছে জোরেশোরে। লুইস এনরিকের অধীনে পিএসজি কতটা ভয়ানক হতে পারে সেটার একটা নমুনা গেল চ্যাম্পিয়ন্স লিগেই দেখেছিল ইউরোপ।

তবে সেটা সবচেয়ে ভালোভাবে টের পাওয়া গেল এবারের আসরে। লিভারপুলের অপ্রতিরোধ্য যাত্রার কথা কে না জানে। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগে একপ্রকার রাজত্বই করছিল আর্নে স্লটের দল। সেই দলটাকেই দুই লেগে রীতিমত অসহায় করে রেখেছে। প্রথম লেগে ঘরের মাঠে হেরেও শেষ পর্যন্ত লিভারপুলেরই ডেরা অ্যানফিল্ডে এসে পেয়েছে জয়।

সেই জয়টাও অবশ্য কম নাটুকে ছিল না। ওসমান ডেম্বেলের গোলে ১-০ গোলে জিতে আগে অ্যাগ্রিগেটে এনেছে সমতা। এরপর পাক্কা ১২০ মিনিটের ফুটবলীয় লড়াই শেষে টাইব্রেকারে লিভারপুলের হৃদয় ভেঙেছে পিএসজি।

প্লে-অফ খেলে আসা পিএসজির কাছে দুই লেগেই আর্নে স্লটের দল বলতে গেলে খাবি খেয়েছে। গত সপ্তাহে প্রথম লেগে জয়টা এসেছিল অ্যালিসন বেকারের অতিমানবীয় পারফরম্যান্স আর হার্ভে এলিয়টের শেষ দিকের গোলে। কিন্তু এদিনের স্ক্রিপ্ট ছিল ভিন্ন। ১২ মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি।

আর শেষদিকে পেনাল্টিতে নায়ক বনে যান জিয়ানলুইজি ডোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে ও দিসায়ার দুয়ে। আর ডোনারুম্মা একাই ঠেকিয়ে দেন ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সকে। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করে প্যারিসিয়ানরা।

লিভারপুলের পক্ষে এদিন সহজ সুযোগ মিস করার কষ্টটা নিয়েই মাঠ ছেড়েছেন মোহাম্মদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ড ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি। লিভারপুল আরও দুই গোলের সুযোগ তৈরি করে প্রথম ১০ মিনিটের মধ্যে। কিন্তু কাজে আসেনি তা।

বিপরীতে ১২ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ক্লিয়ার করতে পারেননি সেই বল। আলতো টোকায় গোল করেন ডেম্বেলে। প্রথমার্ধে এরপর লিভারপুল একাধিকবার আক্রমণে উঠেও সুবিধা করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের জালে বল পাঠায় লিভারপুল। কিন্তু লাইন্সম্যান জানান দেন অফসাইডের। থেমে যায় অ্যানফিল্ডের গর্জন। দুই লেগের লড়াইয়ে পুরোটা সময় জুড়ে গোলরক্ষকদের একের পর এক সেইভ ছিল চোখে লেগে থাকার মতোই।

যদিও শেষ পর্যন্ত কাজের কাজ করেছেন ডোনারুম্মাই। ঠেকিয়েছেন দুই পেনাল্টি। ২০২০ সালে এই ইংল্যান্ডেই পেনাল্টি শ্যুটআউট বীরত্বে জিতেছিলেন ইউরো শিরোপা। ২০২৫ সালে এসে সেই একই স্নায়ুচাপের লড়াইয়ে আবার জিতে ফিরলেন তিনি।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু