ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিখতে হবে আরও, শ্রীলঙ্কার কাছে হার টের পাইয়ে দিলো বাস্তবতা

জামিল হোসেন
১১ জুলাই ২০২৫, ১৬:৩৪

পাল্লেকেলের ব্যাটিংবান্ধব উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন স্কোরে লড়াইটা কঠিন হবে, তা তখনই আঁচ করা যাচ্ছিল। তবে লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস শুরুতেই যেন সব দুশ্চিন্তা উড়িয়ে দিলেন।

মাত্র ছয় ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেললেন ৮৩ রান। পাওয়ারপ্লেতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। সহজেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটা যেন টি-টোয়েন্টির নিষ্ঠুর বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল টাইগারদের। পারভেজ হোসেন ইমন ঝড়ো ব্যাটিং করেন, আরেক প্রান্তে ধীরে খেলেন তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। তানজিদ ১৭ বলে ১৬ রান করে আউট হন। এরপর লিটন দাস মাত্র ৬ রান করে ফেরেন। ইমন করেন ২২ বলে ৩৮ রান।

মাঝের দিকে নাঈম শেখ (২৯ বলে ৩২*) এক প্রান্ত ধরে খেলেন। তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ বলে ২৯ রানের ইনিংস ও শামীম হোসেন পাটোয়ারীর ৫ বলে ১৪ রানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।

শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২টি উইকেট নেন। এছাড়া শানাকা, ভ্যান্ডারসে ও থুসারা নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে তুলে ফেলেন ৭৮ রান। নিসাঙ্কা ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তোলে ৮৩ রান।

মেন্ডিস ৫১ বলে ৭৩ রান করেন, তাকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করেন এবং আভিষকা ফার্নান্দো ৯ বলে ৫ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক আসালাঙ্কা ৫ বলে ৮ রান করে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানরা।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু