ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থন জানালেন সাবেক সভাপতি লবি

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫
বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি তামিম ইকবালকে সমর্থন দিয়েছেন।

আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। চলছে নানা জল্পনা-কল্পনা। কে হবেন বিসিবির সভাপতি এ নিয়ে ক্রীড়াঙ্গনে কৌতূহলের অন্ত নেই। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আলোচনা হচ্ছিল। গুঞ্জনের পালে হাওয়া দিয়ে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই দেশসেরা ওপেনার।

অন্যদিকে, বিসিবির আসন্ন নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফলে তামিম ও বুলবুলের মধ্যে আগামী বিসিবি নির্বাচনের লড়াই হবে এটা সহজেই অনুমেয়। এরই মধ্যে তামিমকে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি বলেন, আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল আসলে তামিম ইকবালকে প্রার্থী হবে। আমার ওপর চাপ ছিল হওয়ার জন্য, কিন্তু আমি বলে দিয়েছি প্রার্থী হবো না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে একজন খুব নাম করা ক্রিকেটার। সবদিক থেকে ভালো। ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ওকে যদি ঠিকমতো আমরা চালিয়ে নিতে পারি তাহলে তামিম পারবে।

বিসিবির সাবেক এই সভাপতি বলেন, আজ সকালে পত্রিকায় দেখলাম বুলবুলও নাকি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছে। এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির মধ্যে গেলে হবে না। আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই এক। এখন দেখা যাক কি হয়। যদি তামিম হয় আমি যেমন কাজ করতে পেরেছি, তাকে দিয়েও করাতে পারব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যরা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আমার বার্তা/এমই

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ