ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অসময়ে জ্বলে উঠলেন মোরসালিনরা। টানা দুই ম্যাচ হেরে মূল পর্ব খেলার সম্ভাবনা শেষ হয়েছে। তাই আজ ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে জয়লাভ করে।

৭০-৮২ মিনিটে বাংলাদেশ সিঙ্গাপুরের উপর ঝড় বইয়ে দেয়। এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। বাংলাদেশের হয়ে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল গোলের যাত্রা শুরু করেন। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শট নেন ফাহমিদুল। সিঙ্গাপুরের গোলরক্ষক বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এটা বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের প্রথম গোল।

ফাহমিদুলের গোলের দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড আল আমিনকে উদ্দেশ্য করে লং বল পাঠানো হয়। সেই লং বল আল আমিন দুর্দান্তভাবে রিসিভ করে দারুণ ফিনিশিং করেন। সিঙ্গাপুর গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসলেও সেভ করেত পারেননি।

আট মিনিট পর মহসিন আহমেদ গেল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন। অ-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় এনে দেন। ইনজরি সময়ে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করে।

ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল ভিন্ন। সিঙ্গাপুর দুর্দান্ত খেলেছিল প্রথম ৪৫ মিনিট। একাধিক গোলের সুযোগ মিস করেছে তারা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি অসাধারণ সেভ করেছেন। শ্রাবণ নিশ্চিত দুই-তিনটি গোল না বাঁচালে বাংলাদেশ এই ম্যাচে আর ফিরতে পারত না।

অ-২৩ দলের আনুষ্ঠানিক হেড কোচ সাইফুল বারী টিটু হাসপাতাল থেকে হোটেলে ফিরলেও ডাগ আউটে সহকারী কোচ হাসান আল মামুনই ছিলেন। আজকের ম্যাচে ফাহমিদুল ইসলামকে তিনি শুরুতে রাখেননি। দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলেছে। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপোকাত হয়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর। ম্যাচের একেবারে শেষ দিকে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নামান বাংলাদেশের কোচ।

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোল পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ অ-২৩ দল এএফসি’র মূল আসরে খেলবে। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দু’টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।

মাস চারেক আগে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিনিয়র দল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল। হামজা-সামিতরা না পারলেও অ-২৩ দলের হয়ে মোরসালিন, ফাহমিদুল ও আল আমিন সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে জয় এনে দিলেন। এই জয় বাংলাদেশকে আগামী মাসে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আমার বার্তা/এমই

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদলাতে পাকিস্তানকে রাজি করাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের বোলারদের চাপে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান। ৩ উইকেটের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা