ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

৮ গোলের থ্রিলার ম্যাচে জুভেন্টাস-ডর্টমুন্ডের কেউ জিতলো না

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

পুরো ম্যাচে একের পর এক গোল হলো, দুই দল মিলে করলো ৮ গোল। কিন্তু তুরিনে এতগুলো গোলের রোমাঞ্চকর থ্রিলার ম্যাচেও ফল হলো না। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ড্র করেছে ৪-৪ গোলের ব্যবদানে।

এই ম্যাচে মূলত দুর্ভাগ্য বরুশিয়ার। ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল দলটি; কিন্তু ইনজুরি সময়ে গিয়ে দুটি গোল হজম করে জয় ছাড়াই, ৪-৪ গোলে মাঠ ছাড়তে হলো তাদের। ৯০+৪ মিনিটেও ৪-২ গোলে এগিয়ে ছিল তারা। ৯০+৪ ও ৯০+৬ মিনিটে শেষ দুটি গোল হলো।

ইনজুরি সময়ে জুভেন্টাসের ত্রাতা হয়ে আসেন দুসান ভ্লাহোভিচ এবং লয়েড কেলি। দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করে জুভদের পরাজয় ঠেকানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন ২৫ বছর বয়সী ভ্লাহোভিচ। অথচ সার্বিয়ান এই ফরোয়ার্ডকে এবার বিক্রির চেষ্টা করেছিল জুভেন্টাস। মঙ্গলবার রাতেও তিনি ৬০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন এবং শেষ মুহূর্তে দুটি গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচান।

৪-৪ গোলে ড্র চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সপ্তম ঘটনা, যেখানে উভয় দলই কমপক্ষে চারটি করে গোল করেছে।

৮ গোলের ম্যাচ হলেও প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি। ৫২তম মিনিটে প্রথম গোলের তালা খোলেন করিম আদেয়েমি। ডর্টমুন্ডের এই জার্মান উইঙ্গার ৫২তম মিনিটে তার প্রথম সুযোগেই বাম পায়ের শটে গোল করেন। এরপর কেনান ইলদিজ জুভেন্টাসের হয়ে সমতাসূচক গোলটি করেন ৬৩তম মিনিটে।

কিন্তু তুরিনে জুভেন্টাস স্টেডিয়ামে এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী, কারণ এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আদেয়েমির অ্যাসিস্টে বরুশিয়াকে দ্বিতীয় গোল এনে দেন ফেলিক্স এনমেচা। ম্যাচটি এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে, যার ধারাবাহিকতায় ৬৭তম মিনিটে ইলদিজের পাস থেকে ভ্লাহোভিচ গোল করে আবারও সমতায় ফেরান জুভেন্টাসকে।

৭৪তম মিনিটে ইয়ান কৌতো গোল করে ডর্টমুন্ডকে ৩-২ এ এগিয়ে দেন এবং ৮৬তম মিনিটে লয়েড কেলির হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রেমি বেনসেবাইনি। ৪-২ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড।

৯৩তম মিনিটে, খেলা শেষ হতে মাত্র ৩ মিনিট বাকি ছিল, যখন বরুসিয়ার জয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ৯৪তম মিনিটে পিয়েরে কালুলুর ক্রস থেকে ভ্লাহোভিচ সরাসরি শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেননি শুধু জুভেন্টাসকে ম্যাচেও ফেরান। এরপর ৯৬তম মিনিটে লয়েড কেলি একটি ডান পায়ের ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৪-৪ করেন।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন লিগ-ফেজ ফরম্যাটের দ্বিতীয় মৌসুমে, শীর্ষ আটটি দল সরাসরি রাউন্ড অব ১৬-এ যাবে। পরের ১৬টি দল দুই লেগের প্লে-অফে খেলবে, যেখান থেকে আটটি দল পরের রাউন্ডে উঠবে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা