ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১১:০৯
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৬, ১১:১১

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭ সেকেন্ডে। এই দৌড় তাকে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতিয়েছে, অনূর্ধ্ব-২০ এ তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড। এই বয়সে যে রেকর্ড এতদিন ছিল উসাইন বোল্টের দখলে। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম ২০০ মিটার দৌড় ছিল ১৯.৯৩ সেকেন্ডে, গাউট গাউট শেষ করলেন তার চেয়েও কম সময়ে।

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেছেন গাউট। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ এক কীর্তি গড়ার পর এই স্প্রিন্টার বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’ কিছুদিন ধরেই তাকে কিংবদিন্ত বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরের বোল্ট’ বলছেন কেউ কেউ।

১৮ বছর বয়সে বোল্ট ছিলেন বিস্ময়বালক, গাউট একই বয়সে সমকক্ষ পারফরম্যান্স করছেন, কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। বোল্ট ২০০৮ অলিম্পিকে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন ১৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে। একই বয়সে গাউট তাকে ছাড়িয়ে গেলেন। তারপর তো বোল্ট এক মহাকাব্যিক অধ্যায় তৈরি করেছিলেন। অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড– একক আধিপত্য। তেমন কিছু করার জন্য গাউটের সামনে লম্বা পথ বাকি।

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে এবার চোখ গাউটের, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী... আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি। মূল বিষয় হলো ধারাবাহিকভাবে ২০ এর মধ্যে থাকার জন্য নিজেকে তৈরি করা।’ বোল্টের সঙ্গে তুলনা টানলে তিনি বলেন, বিশ্বের সেরা কারো সঙ্গে লোকজন তুলনা করলে তার ভালোই লাগে। কিন্তু নিজের দিকেই মনোযোগ তার, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। কোনো চাপ নেই। ট্র্যাকে নামামাত্র আমি ট্র্যাক, আমার দিকে আর স্পাইক নিয়ে ভাবি।’

২০০৭ সালে কুইন্সল্যান্ডের ইপসউইচে জন্ম গাউটের। তার বাবা-মা বোনা ও মনিকা দক্ষিণ সুদানের। দেশে সংঘাতের কারণে ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। ছোটবেলা থেকে অ্যাথলেটিকসের সঙ্গে তার পরিচয়।

দুই বছরেরও কম সময়ের আগে বিশ্ব অ্যাথলেটিকসে নিজের আগমন জানিয়ে দেন গাউট। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে পিটার নর্মানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন। ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অভিষেকে শিরোনাম কাড়েন গাউট। জাপানে এই ইভেন্টের সেমিফাইনালে ছিলেন তিনি। তবে এই বছরের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন না এই তরুণ।

গাউট হয়তো এখনো ট্র্যাকের রাজত্ব দখলে নিতে পারেননি। তবে তার ১৯.৬৭ সেকেন্ডে শেষ করা দৌড় বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের একটি ঝলক দেখাল। এভাবে চলতে থাকলে ২০২৮ অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটারের ট্র্যাকে তিনি নামবেন অন্যতম ফেভারিট হিসেবে।

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বড় বড় দলের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশ দলকে বোনাস দিয়ে থাকে ক্রিকেট বোর্ড। সবশেষ পাকিস্তানের

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

হামজা-সামিতদের কোচ কে হচ্ছেন এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে জল্পনা-কল্পনা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। অবশেষে সে

পেসারদের মধ্যে 'হেলদি কম্পিটিশন' এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে

গেল কয়েক বছরে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটে উন্নতির ছাপ লক্ষণীয়। সাম্প্রতিক এমন সাফল্যের পেছনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ