ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় জয় পেল জাপান

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৮:৪১
আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:০৫

দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল ব্রাজিল। প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করার পর জাপানের বিপক্ষেও দারুণ শুরু পায় সেলেসাওরা। প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে।

তবে বিরতির পর ছন্দ ধরে রাখতে পারল না কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান।

আজ (মঙ্গলবার) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। জাপানের বিপক্ষে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ব্রাজিল।

ব্রাজিলের পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান। এরপর ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। জাপানের হয়ে গোল তিনটি করেছেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ব্রাজিল।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচের মিশনে আছে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে। জাপানের বিপক্ষে শুরুর একাদশে হয়তো কিছুটা বাজিয়ে দেখতে চেয়েছিলেন হেড কোচ কার্লো আনচেলত্তি। পরিচিতদের মধ্যে শুধু ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরোকে নিয়ে দল সাজায় সেলেসাওরা।

খানিকটা অচেনা একাদশ নিয়ে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। জাপানের গতি আর হাই প্রেসিংয়ে বারবার পরাস্ত হচ্ছিল ব্রাজিলিয়ানরা। একের পর এক আক্রমণে গোলের সম্ভাবনা জাগাচ্ছিল জাপান। তবে শুরুর ঝড় সামলে প্রতি আক্রমণ চালাতে থাকে ব্রাজিলও। ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাওলো হেনরিকে। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস প্যাকেতার পাস থেকে গোল করেন এই আর্সেনাল ফরোয়ার্ড।

মাঝবিরতির পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৫২তম মিনিটে প্রথম গোল হজম করে সফরকারীরা। তাকুমি মিনামিনোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। জাপানিদের হাই প্রেসিংয়ে ডি-বক্সে পিছলে পড়ে বল হারান ফাব্রিসিও ব্রুনো। বল কেড়ে নিয়ে জালকে নিশানা বানালেন মিনামিনো।

প্রথম গোল হজমের পর মার্তিনেল্লি, ভিনিসিয়ুস ও ব্রুনোকে তুলে যথাক্রমে রদ্রিগো, ম্যাথিয়াস কুনিয়া ও জোয়েলিন্টনকে নামিয়েছিলেন আনচেলত্তি। যদিও কাজের কাজ কিছুই হয়নি। জাপানের দুরন্ত গতির ফুটবলের সামনে ব্রাজিল যেন খাবি খাচ্ছিল। রক্ষণভাগেও চাপ বাড়ছিল। যার খেসারত দিতে হয়েছে পরপর আরও দুই গোল হজম করে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু