ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বিপিএলের নিলামে কেমন হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মূল্য

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৫, ১৫:১১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফিরছে প্লেয়ারদের নিলাম পদ্ধতি। দীর্ঘ এক যুগ পর আবারও বিডিংয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে দেখা যাবে। এবার জানা গেল যে পদ্ধতির মধ্যে দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে হবে।

নিলামে প্লেয়ারদের নাম তোলা হলে কোনো প্লেয়ারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে বাংলাদেশি টাকায়। বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে। সব দলকে নির্ধারিত একটি খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।

দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ ’ থেকে শুরু করে ‘এফ’ ক্যাটাগরি পর্যন্ত রয়েছে। ৩ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ ৫০ লাখ টাকা। এফ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১১ লাখ টাকা। এ ক্যাটাগরির প্রতি বিডে ৫ লাখ করে বাড়বে প্লেয়ারদের মূল্য। যা ধীরে ধীরে বাকি ক্যাটাগরিতে যথাক্রমে ৩ লাখ, ১ লাখ, ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার করে বাড়বে।

নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন ১৩ জন দেশি ক্রিকেটার নিতে হবে। সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে ৪ কোটি টাকা। সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার দলে রাখা যাবে। নিলামের আগে ২ জন দেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশিদের ক্ষেত্রেও ডিরেক্ট সাইনিংয়ে ২ জনকে দলে নেওয়ার সুযোগ থাকছে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে সর্বনিম্ন ১০ হাজার ডলার পর্যন্ত আছে। ক্যাটাগরিভেদে প্রতি বিডে প্লেয়ারদের দাম বাড়বে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার ডলার করে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি প্রতি ব্যয়ের সীমা সাড়ে ৩ লাখ ডলার। এর মধ্যে নিলামের আগে-পরে ২ জন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভূক্ত। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন দুইজন বিদেশি ক্রিকেটার নিতে হবে।

সর্বনিন্ম ১৩ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার নিয়ে দল সাজাতে হবে দলগুলোকে। এছাড়া নিলামের আগে সর্বোচ্চ ২ জন দেশি এবং ২ জন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাদশ নির্বাচনের ক্ষেত্রে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলাতে পারবে দলগুলো। সাথে রিজার্ভ ক্রিকেটারসহ ২২ জনের স্কোয়াড রাখা যাবে। সাপোর্ট স্টাফের জন্য সর্বোচ্চ ১২ জন টিম অফিশিয়ালকে নিবন্ধন করাতে পারবে দলগুলো।

প্লেয়ারদের সাথে চুক্তির সময়েই ২৫% পারিশ্রমিক দিয়ে দিতে হবে। ৫০% পারিশ্রমিক দিতে হবে লিগ পর্বের খেলা শেষের আগে। বাকি ২৫% পারিশ্রমিক বিপিএল শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে দিতে হবে। নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলগুলো নিজেদের স্কোয়াড জমা দিতে হবে।

আমার বার্তা/এমই

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিব

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়

ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি করেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেওয়া ৫৩১ রানের

ক্যারিয়ারে এমন বিব্রতকর দিন আর দেখেননি বুমরাহ-আর্শদীপ

নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে পুরুষ ক্রিকেটের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। যেখানে ভারতকে

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

বিপিএলের গেল আসরে ফিক্সিং সন্দেহের জেরে আসন্ন আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত