ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১২:০০

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো ক্রিকেটার শততম টেস্টে পা রাখছেন—আর সেই কীর্তির মালিক মুশফিকুর রহিম। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা ম্যাচটি ছিল তাঁর ৯৯তম টেস্ট। আর আগামী ১৯ নভেম্বর, মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেই সম্পূর্ণ হবে তাঁর গর্বের ‘টেস্ট সেঞ্চুরি’।

এই ঐতিহাসিক মাইলফলক সামনে রেখে মুশফিককে বিশেষ সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, সেদিন মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ আমন্ত্রণ জানানো হবে তাঁর পরিবারকে। পাশাপাশি ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট ও একটি বিশেষ ক্রেস্ট প্রদান করার পরিকল্পনাও রয়েছে। সেদিন স্টেডিয়াম যে মুশফিকের অর্জন উদযাপনে রঙিন হয়ে উঠবে, তা বলাই যায়।

এদিকে ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে আরেক প্রশ্ন—শততম টেস্ট খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক? তবে দলের ভেতরের আভাস বলছে ভিন্ন কথা। লাল বলের ক্রিকেট এখনো চালিয়ে যেতে চান তিনি। সিলেট টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানালেন মুশফিকের এই ফরম্যাটে আগ্রহের কথা।

শততম টেস্ট উপলক্ষে শান্ত বলেন, “এটা বিশাল অর্জন। আমরা এই ম্যাচটাকে বিশেষভাবে উদযাপন করতে চাই। পাঁচ দিনই যেন উপভোগ করতে পারি—এটিই লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, তাই এমন একজনকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।”

টি–টোয়েন্টি থেকে আগে থেকেই অবসর নিয়েছেন মুশফিক। সমালোচনার মুখে এ বছর ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন তিনি। তাই শান্তর প্রত্যাশা—শততম টেস্টই যেন তাঁর শেষ না হয়। অধিনায়ক বলেন,“আমি চাই মুশফিক ভাই ১০০ পূর্ণ করার পরও খেলুক। এ ধরনের অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন ধরে নিজের মেধা ও পরিশ্রমে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুশফিক। শততম টেস্ট উপলক্ষে তাঁকে ঘিরে মিরপুরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে—তা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। তার

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বেশ আলোচনা তুলেই গত মাসে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে শুরুর আগেই পিছিয়ে

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী