ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মিরপুর টেস্টকে পঞ্চম দিনে নিয়ে গেলো আয়ারল্যান্ড

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৮:০২

জয়ের জন্য লক্ষ্য ৫০৯ রান। এই লক্ষ্য পাড়ি দিতে পারলে সৃষ্টি হবে ইতিহাস। আয়ারল্যান্ড কি সেই ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে। তারা নিজেরাও হয়তো জানে, ইতিহাস গড়া যাবে না। তবে টেস্ট বাঁছানোর চেষ্টা করলে তো ক্ষতি নেই। সে চেষ্টাই করে যাচ্ছে আইরিশরা।

যার ফলে চতুর্থ দিন ৬টি উইকেট হারিয়ে বসলেও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয়েছে তারা। এখন দেখার বিষয়, পঞ্চমদিন বাংলাদেশের বোলিংয়ের সামনে সারাদিন ৯০ ওভার বাকি ৪ উইকেট নিয়ে টিকে থাকতে পারে কি না কিংবা জিততে পারেনি কি না। অন্যথা তাদের হারতে হবে স্বাগতিকদের কাছে।

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফেরায় তারা। ২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ।

৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার ক্রিজে আছেন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে খেলছেন। ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান।

তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। দুটি পেয়েছেন মুরাদ।

১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। মুমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান।

চতুর্থ উইকেটে এই দুজন ১২৩ রান যোগ করেন। মুমিনুল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আমার বার্তা/এমই

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

মোহাম্মদ মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন,

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

আড়াই মাসেরও কম সময়ের মাঝে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী